নজরবন্দি ব্যুরো: সর্বভারতীয় তকমা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের পরই জোড়া ফুল শিবিরে অস্বস্তি বেড়েছে। এনিয়ে বিরোধীদের একের পর এক জোরালো আক্রমণ ধেয়ে এসেছে তৃণমূলের বিরুদ্ধে। এবার শাসক দলকে নিশানায় আনলেন ভাঙরের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি।
আরও পড়ুন: Suvendu Adhikari: মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে মামলা করুন, চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু



চণ্ডীতলার পাঁচঘড়ায় আইএসএফের কর্মীসভা করেন নওশাদ। তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “তৃণমূল কংগ্রেস যতই চিৎকার করুক সর্বভারতীয় তকমা ফিরে পাবে না আর। আগামিদিনে অল কালীঘাট তৃণমূল কংগ্রেস হয়ে যাবে।” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অনেকেই ‘এআইটিসি’ (অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস) এখন ‘এবিটিসি’ (অল বেঙ্গল তৃণমূল কংগ্রেস) হয়ে গিয়েছে।

‘অল কালীঘাট তৃণমূল কংগ্রেস..’, নওশাদের নিশানায় শাসক দল
কয়েক মাসের মধ্যেই বাংলায় পঞ্চায়েত নির্বাচন। আগামী বছর লোকসভা নির্বাচন। এমন সময় জাতীয় দলের মর্যাদা খুইয়ে তৃণমূল যে বিপাকে পড়েছে একথা বলার অপেক্ষা রাখে না। যদিও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, ‘দলের নাম বদল হবে না, তৃণমূল সর্বভারতীয় দলই থাকবে।’

সাংবাদিক বৈঠকে ভাঙর বিধায়ক নওশাদ সিদ্দিকি বলেন, “তৃণমূল এবং বিজেপি ছাড়া পঞ্চায়েতে যেকোনও দলের সঙ্গে জোটবদ্ধ হতে পারে আইএসএফ। পাশাপাশি, শাসক বিরোধী হাওয়াকে তীব্রতর হওয়ার বার্তা দেন বিধায়ক।










