Babita Sarkar: চাকরি ফিরে পেলেও নতুন করে সমস্যায় ববিতা, হাই কোর্টের দ্বারস্থ হতে চান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এক নির্দেশ। চাকরি হারিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কন্যা অঙ্কিতা অধিকারী। দীর্ঘ বঞ্চনার পর চাকরি ফিরে পেয়েছিলেন ববিতা সরকার। তাঁর ঠাঁই হয়েছিল মেখলিগঞ্জে ইন্দিরা গার্লস হাইস্কুলে। চাকরি ফিরে পেলেও নতুন করে সমস্যায় ববিতা।

আরও পড়ুনঃ সাবধান! এই ৪টি জিনিস Google Search করলেই হবে পাঁচ বছরের জেল

জানা গেছে, মেখলিগঞ্জে থাকার জন্য বাড়ি দিচ্ছেন না কেউ। এমনকি মাথা গোঁজার আস্তানা পেলেও নিরাপত্তা নিয়ে আশঙ্কায় ভুগছেন তিনি। জানা গেছে, প্রথম দিকে সমস্যা না তৈরি হলেও বর্তমানে বাড়ি ভাড়া পেতে বেগ পেতে হচ্ছে বলে অভিযোগ। ববিতা জানিয়েছেন, যে বাড়িতে ভাড়া ছিলেন, ৭ দিনের মধ্যে সেই বাড়ি ছাড়তে বলা হয়েছে। এরপর থেকে রাজি হচ্ছেন না কেউ। এমনকি রাজি হলেও অনেকে না করে দিচ্ছেন।

চাকরি ফিরে পেলেও নতুন করে সমস্যায় ববিতা, পাচ্ছেন না বাড়ি ভাড়া 
চাকরি ফিরে পেলেও নতুন করে সমস্যায় ববিতা, পাচ্ছেন না বাড়ি ভাড়া

ববিতা আরও জানিয়েছেন, শিলিগুড়ি থেকে মেখলিগঞ্জ আসা অসুবিধা। তাই মেখলিগঞ্জে বাড়ি ভাড়া করেই থাকতে হচ্ছে তাঁকে। অনেক খোঁজাখুঁজির পর একজন থাকতে দেওয়ার জন্য আশ্বাস দিয়েছেন। তিনি আইনজীবীকে জানিয়েছেন। বিষয়টি আদালতের নজরে আনবেন বলেও জানিয়েছেন তিনি।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় ববিতা সরকার নজির গড়েছিলেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর চাকরি ফিরে পেয়েছিলেন তিনি। অঙ্কিতা অধিকারীর নগদ সমস্ত টাকা ফেরত পান ববিতা। এমনকি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষিকা হিসাবে মেখলিগঞ্জের ইন্দিরা হাইস্কুলে চাকরি পেয়েছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলায় এটা বিরাট পদক্ষেপ বলেই মনে করা হত।

চাকরি ফিরে পেলেও নতুন করে সমস্যায় ববিতা, পাচ্ছেন না বাড়ি ভাড়া 

চাকরি ফিরে পেলেও নতুন করে সমস্যায় ববিতা, পাচ্ছেন না বাড়ি ভাড়া 
চাকরি ফিরে পেলেও নতুন করে সমস্যায় ববিতা, পাচ্ছেন না বাড়ি ভাড়া

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের একাধিক প্রাক্তন আধিকারিক এই মুহুর্তে জেলবন্দি রয়েছেন। দুর্নীতির শিকড়ে পৌঁছাতে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে সিবিআই। আগামী দিনে সেই তালিকা বড় হতে পারে। এমনটাই আন্দাজ করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে এই ইস্যুকেই হাতিয়ার করে প্রচারে নামতে চলেছে রাজ্যের বিরোধী দলগুলি। এরই মধ্যে ববিতার ঘটনা নিয়ে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত