সাবধান! এই ৪টি জিনিস Google Search করলেই হবে পাঁচ বছরের জেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এখন ইন্টারনেট ছাড়া মানুষের জীবন একেবারেই অচল। প্রত্যেক মানুষের কাছেই কিছু থাক বা না থাক স্মার্টফোন থাকেই, আর তাতে যদি ইন্টারনেট না থাকে তাহলে সেটা প্রায় খেলনার সমান। এরই এক বিকল্প হল গুগল। যে কোন জিনিসের চটজলদি উত্তর পেতে আমার আপনার সকলেরই ভরসা এই গুগল। কিন্তু কিছু এমন জিনিস আছে যা আমরা যদি গুগলে সার্চ করি তাহলে হতে পারে জেল। সেগুলি কি কি? কেনই বা এমন নিয়ম?

আরও পড়ুনঃ DA কর্মীদের অধিকার, ৬ জানুয়ারির মধ্যে বকেয়া মেটানোর নির্দেশ হাইকোর্টের

ব্যাপারটা অদ্ভুত শুনলেও সত্যি। এতদিন পর্যন্ত এমনকি এখনও পর্যন্ত গুগল সার্চ করতে প্রয়োজন হয় ইন্টারনেট পরিষেবার। গোটা বিশ্বে গুগলই এখন সবথেকে পরিচিত এবং ব্যবহারিক সার্চ ইঞ্জিন। ভারত তো বটেই ব্রাজিল, আমেরিকা সহ বিশ্বের সর্বত্র এর ব্যবহার বাড়ছেই। উল্লেখ্য, কেবল চিনেই চলে না গুগল। এবার কিছু জিনিস গুগল সার্চ করলেই হতে পারে জেল, আর সেই সম্পর্কে রয়েছে আইনি নিয়মও। তাহলে আসুন জেনে নিই সেই পাঁচটি search এর ব্যাপারে।

সাবধান! এই ৪টি জিনিস Google Search করলেই হবে পাঁচ বছরের জেল
সাবধান! এই ৪টি জিনিস Google Search করলেই হবে পাঁচ বছরের জেল

চাইল্ড পর্নোগ্রাফি
আপনি ভুল করেও গুগলে চাইল্ড পর্নোগ্রাফি (Child Pornography) সার্চ করবেন না। ভারতে চাইল্ড পর্নোগ্রাফির জন্য খুবই কঠোর আইন রয়েছে। ভারতে POCSO আইনের ১৪ ধারা অনুযায়ী শিশু পর্ন দেখা, তৈরি এবং সংরক্ষিত রাখা অপরাধের বিভাগে আসে। এ কারণে জেলে যাওয়ার সুযোগও পেতে পারেন।

সাবধান! এই ৪টি জিনিস Google Search করলেই হবে পাঁচ বছরের জেল
সাবধান! এই ৪টি জিনিস Google Search করলেই হবে পাঁচ বছরের জেল

কীভাবে বোমা তৈরি করতে হয়
কখনই গুগলে বোমা তৈরির (Bomb Making) পদ্ধতি জানতে সার্চ করবেন না। অনেক সময় লোকেরা কৌতূহল বশত এটি অনুসন্ধান করে এবং পরে সমস্যায় পড়ে। এটি সার্চ করে আপনি নিরাপত্তা সংস্থার রাডারে আসতে পারেন। বোমা তৈরির পদ্ধতি সার্চের জন্য আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

পাইরেটেড সিনেমা
অনেকেই সিনেমার পাইরেটেড ভার্সন (Pirated Movie) ডাউনলোড করেন। কিন্তু, তা করাটা অপরাধের আওতায় আসে। এ কারণে যে ব্যবহারকারী এটি করেন তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। আমাদের পরামর্শ হল এটি করা থেকে বিরত থাকুন।

সাবধান! এই ৪টি জিনিস Google Search করলেই হবে পাঁচ বছরের জেল

সাবধান! এই ৪টি জিনিস Google Search করলেই হবে পাঁচ বছরের জেল

ব্যাঙ্ক কাস্টমার কেয়ার নম্বর
গুগল সার্চের মাধ্যমে কখনই ব্যাঙ্ক কাস্টমার কেয়ার নম্বর (Bank Customer Care Number) সার্চ করবেন না। অনেক সময় প্রতারকরা জাল ব্যাঙ্ক নম্বর লিস্টে দিয়ে দেয়। গুগলে সার্চ ইঞ্জিন টুলের সাহায্যে এটি সার্চ রেজাল্টের শীর্ষে দেখানো হয়। আপনি যখন এই নম্বরগুলিতে কল করেন তখন ফোনটি সরাসরি প্রতারকের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। এর পরে আপনার কাছ থেকে বিস্তারিত তথ্য নিয়ে আপনার সঙ্গে প্রতারণা করতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত