মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একটি নতুন মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর এবার নতুন মামলার তদন্তভার সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকেই দেবার নির্দেশ দিলেন তিনি। একঘন্টার মধ্যে এজেন্সির আইনজীবীদেরও তাঁর এজলাসে ডেকেছেন গঙ্গোপাধ্যায়। বিকেল সাড়ে চারটের পর মামলার পরবর্তী শুনানি।
আগামী মাসেই রাজ্যসভার নির্বাচন। বিধায়কদের ভোটাধিকার রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তিন বিধায়ক অংশ নিতে পারবেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, জেলবন্দি থাকলেও তাঁদের বিধায়ক পদ অব্যাহত রয়েছে। তাই রাজ্যসভার সাংসদ নির্বাচনে তাঁদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাঁদের আদালতে আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে ভোট দিতে যাবেন তাঁরা।
নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি
নিয়োগ দুর্নীতি মামলায় বারবার উঠে এসেছে এস বসু অ্যান্ড চৌধুরী নামক একটি সংস্থার নাম। কয়েকদিন আগে এই সংস্থা সম্পর্কে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একই প্রশ্ন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তীকে করেছিল ইডিও। ইডির জেরায় মানিকের দিকেই বল ঠেললেন রত্না।
সম্প্রতি মানিক ঘনিষ্ঠ পর্ষদের কর্মী অর্ণবকে নিয়েও তদন্তকারী সংস্থার একাধিক প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। সূত্রে খবর, অর্ণবের মোবাইলের চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। মানিকের সঙ্গে অর্ণবের চ্যাট হিস্ট্রিতেই রয়েছে প্রভাবশালীদের নাম! খতিয়ে দেখতে শুরু করেছে ইডি।
হয় ছাড়ুন নয়তো এমন একটা অর্ডার দিন যাতে আর ঘুম না ভাঙে। মঙ্গলবার নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের কাছে জামিন চেয়ে এমনটাই আবেদন জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। তবে সবটা নিজে মুখে বলেননি।
গতকাল শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করেছে ইডি। তাঁর বাড়ি থেকে প্রায় ৩০০ জন চাকরি প্রার্থীদের নামের তালিকা উদ্ধার হয়েছে। সেই তালিকা ধরেই জিজ্ঞাসাবাদ করে ইডি। কিন্তু শান্তনুর বক্তব্যে একাধিক অসঙ্গতি মিলতেই তাঁকে গ্রেফতার করা হয়। ইডির তরফে প্রশ্ন উঠছে, তৃণমূল নেতা শান্তনুর বাড়ি থেকে যে তালিকা উদ্ধার হয়েছে, কোনওভাবে শান্তনুর সঙ্গে মানিকের যোগ রয়েছে!