নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতিতে প্রধান মাথা ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য। তারপর থেকে মানিক ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে দুর্নীতির পাহাড়ের সন্ধান পেয়েছে তদন্তকারী সংস্থা। সম্প্রতি মানিক ঘনিষ্ঠ পর্ষদের কর্মী অর্ণবকে নিয়েও তদন্তকারী সংস্থার একাধিক প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে। সূত্রে খবর, অর্ণবের মোবাইলের চ্যাট হিস্ট্রি খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা। মানিকের সঙ্গে অর্ণবের চ্যাট হিস্ট্রিতেই রয়েছে প্রভাবশালীদের নাম! খতিয়ে দেখতে শুরু করেছে ইডি।
আরও পড়ুনঃ WhatsApp: ফাঁস হবে না গোপন তথ্য, নয়া চমক আসছে হোয়াটসঅ্যাপে


ইডি সূত্রে খবর, মানিক ঘনিষ্ঠ অর্ণবের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানেই অর্ণবের সঙ্গে মানিক চ্যাট হিস্ট্রি উঠে আসতে পারে। এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা। পাশাপাশি অর্ণবের কাছ থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে। সেই সমস্ত তথ্যের পাশাপাশি একাধিক সাক্ষীদের বয়ানে যে সমস্ত তথ্য উঠে এসেছে, সমস্ত কিছুকে সামনে রেখেই এবা তদন্ত করছে ইডি।

এর আগে অবশ্য অর্ণবের সিজিও কমপ্লেক্সের ঠিকানায় বারবার অভিযান চালিয়েছে তদন্তকারী সংস্থা। শুক্রবার সিজিও কমপ্লেক্সে তাঁকে প্রায় ১৩ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি, প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে অর্ণবের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেন ইডির আধিকারিকরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, অর্ণবের বেশ কিছু উত্তর অসন্তোষজনক। তাই মোবাইলের চ্যাট থেকেই নতুন সূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন তাঁরা।
মানিকের সঙ্গে অর্ণবের চ্যাট হিস্ট্রিতেই রয়েছে প্রভাবশালীদের নাম! ল্যাপটপের ওপর নজর ইডির

ইডি সূত্রে খবর, মানিকের দেওয়া নির্দেশ পালন করতেন অর্ণব। বিভিন্ন জায়গায় মেল করা, সুপারিশুপত্র পাঠানো সবই করতেন অর্ণব। কাদের মেল করেছেন, আদৌও কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, কাদের কাদের চাকরির জন্য সুপারিশ করেছেন এসবই জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। অর্ণবের বাড়ি, অফিস থেকে যে ল্যাপটপ উদ্ধার হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাঠানো হচ্ছে ফরেন্সিক ল্যাবে।









