WhatsApp: ফাঁস হবে না গোপন তথ্য, নয়া চমক আসছে হোয়াটসঅ্যাপে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আট থেকে আশি সকলেই ব্যস্ত ফোনে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজেই চলে কথাবার্তা। ব্যবহারকারীদের গোপনীয়তা বজায় রাখার চেষ্টা করে এসেছে এই অ্যাপ। তবে আশঙ্কা একটা থেকেই যায়। একথা মাথায় রেখেই আরও একটি নয়া ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ।

আরও পড়ুন: Anurag Thakur: মমতা বন্দ্যোপাধ্যায় জেনেশুনেই চোখ বন্ধ করে ছিলেন, শিবপুরের ঘটনা নিয়ে তোপ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের

জানা গিয়েছে, নয়া ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজনমত নির্দিষ্ট একজনের বা কোনও গ্রুপের চ্যাট লক করতে পারবেন। এক্ষেত্রে কেবল ব্যবহারকারীর ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ডে চ্যাটটি আনলক হবে।

wp
ফাঁস হবে না গোপন তথ্য, চ্যাট লক করুন হোয়াটসঅ্যাপে

ফাঁস হবে না গোপন তথ্য, চ্যাট লক করুন হোয়াটসঅ্যাপে

wp 3
ফাঁস হবে না গোপন তথ্য, চ্যাট লক করুন হোয়াটসঅ্যাপে

চ্যাট লক থাকাকালীন অপরজনের পাঠানো ফটো, ভিডিও গ্যালারিতে সেভ হবে না। তবে আপাতত হোয়াটসঅ্যাপের বিটা ভার্সনে এই সুবিধা মিলছে। ওয়াকিবহাল মহলের মতে, এই ধরনের সুবিধা পাওয়া গেলে ব্যবহারকারীদের আশঙ্কা অনেকটাই কমবে। ফোন চুরি হয়ে গেলে গোপন তথ্য প্রকাশ্যে আসার ভয় থাকবে না। উল্লেখ্য, সুরক্ষার কারণে ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপে টু স্টেপ ভেরিফিকেশন করা রয়েছে।

960925 2020012908590011

এর আগেও হোয়াটসঅ্যাপে নানা ধরনের ফিচার যুক্ত হয়েছে। চ্যাটের মেসেজে রিঅ্যাকশন দেওয়ার ফিচার বেশ পছন্দ হয়েছে ব্যবহারকারীদের। এছাড়াও ভিডিও কলের ক্ষেত্রেও সুবিধা করে দিয়েছে এই অ্যাপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত