SSC TET Scam: ছক কষে দুর্নীতি করেছেন মানিক! প্রাথমিকের নতুন মামলার তদন্তভার এজেন্সিকেই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একটি নতুন মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। আর এবার নতুন মামলার তদন্তভার সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় এজেন্সিকেই দেবার নির্দেশ দিলেন তিনি। একঘন্টার মধ্যে এজেন্সির আইনজীবীদেরও তাঁর এজলাসে ডেকেছেন গঙ্গোপাধ্যায়। বিকেল সাড়ে চারটের পর মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: দিল্লিতে সপরিবারে ‘নরেন্দ্র’ সাক্ষাৎ সুকান্তর, ট্যুইটে ভাগ করলেন সেই অভিজ্ঞতা

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে একটি নতুন মামলা দায়ের করেন সুকান্ত প্রামাণিক। এদিন তাঁর পক্ষে আইনজীবী ছিলেন দিব্যেন্দু চট্টোপাধ্যায়। নতুন মামলাটি শুনে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ, এই দুর্নীতির নেপথ্যেও রয়েছেন পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, যিনি ছক কষে দুর্নীতি করতে সিদ্ধহস্ত বলেও মন্তব্য করেন গঙ্গোপাধ্যায়। তাই এই ধরনের মামলায় সিবিআই বা ইডির মতো স্বাধীন সংস্থাকেই দেওয়া উচিৎ বলে করলেন তিনি।

ছক কষে দুর্নীতি করেছেন মানিক! প্রাথমিকের নতুন মামলার তদন্তভার এজেন্সিকেই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
ছক কষে দুর্নীতি করেছেন মানিক! প্রাথমিকের নতুন মামলার তদন্তভার এজেন্সিকেই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

অন্যদিকে, প্রাথমিকেরই আরেকটি মামলায় মানিক ভট্টাচার্যের হলফনামা চেয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এদিন আদালতে সেই হলফনামা জমাদিতে আসেন মানিক কন্যা স্বাতী ভট্টাচার্য। কিন্তু বিচারপতি সেই হলফনামা জমা নিলেন না। এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে রয়েছেন মানিক ভট্টাচার্য। তাই বিচারপতি কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিলেন যাতে জেলে বসেই মানিক হলফনামা দিতে পারেন।

ছক কষে দুর্নীতি করেছেন মানিক! প্রাথমিকের নতুন মামলার তদন্তভার এজেন্সিকেই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ছক কষে দুর্নীতি করেছেন মানিক! প্রাথমিকের নতুন মামলার তদন্তভার এজেন্সিকেই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

ছক কষে দুর্নীতি করেছেন মানিক! প্রাথমিকের নতুন মামলার তদন্তভার এজেন্সিকেই দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত