Sukanta Majumder: দিল্লিতে সপরিবারে ‘নরেন্দ্র’ সাক্ষাৎ সুকান্তর, ট্যুইটে ভাগ করলেন সেই অভিজ্ঞতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার সংসদে সপরিবারে প্রধানমন্ত্রী নরেদ্র মোদীর সঙ্গে দেখা করলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ও দুই মেয়ে। ট্যুইটে ছবি পোস্ট করে অভিজ্ঞতা ভাগ করেছেন বিজেপি নেতা।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতিতে বড় পদক্ষেপ নিল CBI, কোন ৩ দফতরকে চিঠি কেন্দ্রীয় এজেন্সির?

মোদীর সঙ্গে দেখা করে সেই ছবি ট্যুইটে পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ক্যাপশনে লিখেছেন, ‘তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি/ তোমার সেবার মহান দুঃখ সহিবারে দাও ভকতি’। ছবিতে নরেন্দ্র মোদীর হাতে উপহার তুলে দিতে দেখা গিয়েছে সুকান্তকে। আবার প্রধানমন্ত্রীর টেবিলে থাকা দেশের পতাকা নিয়ে রাজ্য সভাপতির ছোট মেয়ে যখন খেলা করছিল তখন মোদীকেও সহযোগিতা করতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে সুকান্ত বলেছেন, ‘বাংলার ব্যাপারে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী। পঞ্চায়েতে হিংসা ও অশান্তির ব্যাপারে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। রাজ্যের উন্নয়নের বিষয় নিয়েও কথা হয়েছে প্রধানমন্ত্রীর সঙ্গে। পঞ্চায়েতে হিংসার ঘটনা সত্ত্বেও বিজেপি যে ১১ হাজার আসনে জিতেছে, তা জেনে প্রধানমন্ত্রী খুশি’।

দিল্লিতে সপরিবারে 'নরেন্দ্র' সাক্ষাৎ সুকান্তর, ট্যুইটে ভাগ করলেন সেই অভিজ্ঞতা
দিল্লিতে সপরিবারে ‘নরেন্দ্র’ সাক্ষাৎ সুকান্তর, ট্যুইটে ভাগ করলেন সেই অভিজ্ঞতা

চলতি বাদল অধিবেশনকে কেন্দ্র করেই দিল্লিতে গিয়েছেন সুকান্ত মজুমদার। তার আগে অবশ্য দেখা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। সোমবার যখন মণিপুর ইস্যু নিয়ে গোটা সংসদ উত্তাল তখন সংসদ চত্বরে বিজেপি নেতাদের নিয়ে পশ্চিমবঙ্গের নারী নির্যাতন নিয়ে প্রতিবাদ দেখান বিজেপি রাজ্য সভাপতি। এদিকে, আবার আজই জরুরি তলব পেয়ে দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

দিল্লিতে সপরিবারে 'নরেন্দ্র' সাক্ষাৎ সুকান্তর, ট্যুইটে ভাগ করলেন সেই অভিজ্ঞতা

দিল্লিতে সপরিবারে ‘নরেন্দ্র’ সাক্ষাৎ সুকান্তর, ট্যুইটে ভাগ করলেন সেই অভিজ্ঞতা

দিল্লিতে সপরিবারে 'নরেন্দ্র' সাক্ষাৎ সুকান্তর, ট্যুইটে ভাগ করলেন সেই অভিজ্ঞতা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর