HomeTagsMadan Mitra

Madan Mitra

শারীরিক অবস্থার অবনতি, বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল ‘অজ্ঞান’ মদনকে

শুক্রবার হঠাৎ মদন মিত্রকে অজ্ঞান অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, তৃণমূল নেতার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন হতে পারে বলে খবর।

মদনের এলাকায় প্রকাশ্যে শুটআউট, তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল ১৩ রাউন্ড গুলি

বৃহস্পতিবার কামারহাটির ষষ্ঠীতলায় এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, এদিন ১৩ রাউন্ড গুলি চলেছে।

২২ দিন পর SSKM থেকে ছাড়া পেলেন Madan Mitra, বাড়ি ফেরার আগে কী বললেন বিধায়ক?

আচমকা অসুস্থ হয়ে চলতি মাসের শুরুতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। দীর্ঘদিন চিকিৎসকের পর্যবেক্ষণে ছিলেন তিনি। অবশেষে ২২ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন কামারহাটির বিধায়ক।

Madan Mitra: কাঁধে বসানো হয়েছে টাইটেনিয়াম প্লেট, SSKM-এ অস্ত্রোপচারের পর কেমন আছেন মদন মিত্র?

বুধবার এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। জানা গিয়েছে, মদন মিত্রর কাঁধে একটি টাইটেনিয়াম প্লেট বসানো হয়েছে এবং এই অস্ত্রোপচার সফল হয়েছে। বিধায়ককে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।

Madan Mitra: শারীরিক অবস্থার অবনতি, ICU তে মদন মিত্র

এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। পাশাপাশি আরও বেশ কয়েকজন চিকিৎসক দেখেছেন বলে হাসপাতাল সূত্রের খবর। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছিলেন চিকিৎসকরা।

Madan Mitra: ‘সৌগত রায়ের জন্যই শুভেন্দু বিজেপিতে চলে গেছে’, বেফাঁস মদন

মদন মিত্র ক্ষোভ উগড়ে আরও বলেন, "সৌগত রায় তৃণমূলকর্মীদের অপমান করেন। আমি এটা কোনও ভাবেই মেনে নেব না। আর কামারহাটি বিধানসভায় যখন ওনাকে বেশি লিড দেওয়া হয়েছিল তখন থেকেই তৃণমূল কর্মীদের মনে চিড় ধরা শুরু হয়েছিল। উনি কি কামারহাটি বিধানসভার মানুষদের পরিষেবা দিয়েছেন? না! আসলে উনি এখন স্বচ্ছ হওয়া চেষ্টা করছেন। আর বাকি তৃণমূল কর্মীদের অস্বচ্ছ বোঝানোর চেষ্টা করছেন।"

Madan Mitra: CBI হানা শেষ হতেই রাজভবনের ধরনায় মদন, খোশগল্প অভিষেকের সঙ্গে

সিবিআই তল্লাশি শেষ হতেই সোজা রাজভবনের সামনে ধর্নামঞ্চে উপস্থিত হলেন তৃণমূল নেতা মদন মিত্র। উঠলেন মঞ্চের ওপর। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁকে হাসিমুখে বেশ কিছুক্ষণ খোশগল্প করতেও দেখা গেল। কথা হল সাংসদ সৌগত রায়ের সঙ্গেও।

Trending Now