শারীরিক অবস্থার অবনতি, বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল ‘অজ্ঞান’ মদনকে

আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। তড়িঘড়ি তাঁকে অজ্ঞান অবস্থাতেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

কয়েকদিন আগেই এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে ফিরেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এরইমধ্যে ফের শারীরিক অবস্থার অবনতি। শুক্রবার হঠাৎ মদন মিত্রকে (Madan Mitra admitted at hospital) অজ্ঞান অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে, তৃণমূল নেতার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। শুরু হয়েছে চিকিৎসা। তাঁর জন্য মেডিক্যাল বোর্ড গঠন হতে পারে বলে খবর।

শারীরিক অবস্থার অবনতি, বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল 'অজ্ঞান' মদনকে

আরও পড়ুন: স্বামীজির মতাদর্শ মেনে চলার বার্তা, বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক

জানা যায়, এদিন বিকালে আচমকাই অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র (Madan Mitra)। প্রথমে বাড়িতে প্রাথমিক চিকিৎসা শুরু হলেও অবস্থা নিয়ন্ত্রণে রাখতে তড়িঘড়ি তাঁকে অজ্ঞান অবস্থাতেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগে রেখে চিকিৎসা করা হচ্ছে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়েছে। বিধায়কের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হবে।

শারীরিক অবস্থার অবনতি, বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল 'অজ্ঞান' মদনকে
শারীরিক অবস্থার অবনতি, বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল ‘অজ্ঞান’ মদনকে

হাসপাতাল সূত্রে খবর, ক্রিটিক্যাল কেয়ারের এক বিশেষজ্ঞের অধীনে মদন মিত্রর চিকিৎসা চলছে। মদন মিত্রর অ্যানিমিয়ায় আক্রান্ত। রক্তে ক্যালসিয়ামের মাত্রা অস্বাভাবিকভাবে কম। এরফলে তাঁর হাড় ভঙ্গুর রকমের হয়ে পড়েছে। চিকিৎসকদের আশঙ্কা, রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর (Former Sports Minister) শরীরে সোডিয়াম-পটাশিয়াম ভারসাম্য বিঘ্নিত হতে পারে।

শারীরিক অবস্থার অবনতি, বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল ‘অজ্ঞান’ মদনকে

শারীরিক অবস্থার অবনতি, বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হল 'অজ্ঞান' মদনকে

উল্লেখ্য, গত বছর ডিসেম্বরের অসুস্থ অবস্থায় এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) ভর্তি করা হয়েছিল মদন মিত্রকে। সেইসময় তাঁর প্রবল শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছিল। এরপর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাঁ কাঁধের হাড় ভেঙে যায়। এসএসকেএমে অস্ত্রোপচার হয় তাঁর। একাটানা ২২ দিন হাসপাতালে ছিলেন তিনি। ছাড়া পাওয়ার পর বাইরে এসে মদন মিত্র নিজেই জানিয়েছিলেন, ভালো নেই তিনি। চিকিৎসকরাও তাঁকে বিশ্রামের পরামর্শ দিয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত