স্বামীজির মতাদর্শ মেনে চলার বার্তা, বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক

শুক্রবার বিকেলে সিমলা স্ট্রীটে স্বামীজির বাসভবনে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee at Shimla Street)। সেখানে বর্ষীয়ান মহারাজকে শাল ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ, ১২ জানুয়ারি, ‘যুগনায়ক’ স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী। আজকের দিনে কর্মসূচি পূর্ব নির্ধারিত ছিল। সেই মতই শুক্রবার বিকেলে সিমলা স্ট্রীটে স্বামীজির বাসভবনে পৌঁছে যান তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee at Shimla Street)। সেখানে বর্ষীয়ান মহারাজকে শাল ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু কথাও বলেন তিনি।

স্বামীজির মতাদর্শ মেনে চলার বার্তা, বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক

আরও পড়ুন: রাজ্যের বিধায়ক ও মন্ত্রীর বাড়িতে ED অভিযান, সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে মোতায়েন বিশাল বাহিনী

শুক্রবার বিকেলে সিমলা স্ট্রীটে স্বামী বিবেকানন্দের বাসভবনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee)। বিবেকানন্দ বাসভবনের দায়িত্বপ্রাপ্ত মহারাজরা তাঁকে স্বাগত জানান। বর্ষীয়ান মহারাজ তাঁকে বলেন, ‘তুমি আরও অনেক বড় হও। তোমার থেকে আরও অনেক কিছু চাওয়ার আছে।’ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করেন। কিছুক্ষণ সময় কাটিয়ে বেরিয়ে আসেন তিনি। বিবেকানন্দের বাসভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডায়মন্ড হারবার (Diamond Harbour) সাংসদ। তিনি বলেন, ‘সকলকে শুভেচ্ছা। আগামী দিন যেন সকলের ভালো কাটে। সকলে তাঁর মতাদর্শ মেনে চলেন।’

স্বামীজির মতাদর্শ মেনে চলার বার্তা, বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক
স্বামীজির মতাদর্শ মেনে চলার বার্তা, বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক

তিনি আরও বলেন, ‘এখানে রাজনৈতিক কথা বলা অশোভনীয়। তবে এখানে সকলের আসার অধিকার আছে।’ প্রসঙ্গত, এদিন সকালেই বিবেকানন্দের বাসভবনে গিয়ে মাল্যদান করেছেণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

স্বামীজির মতাদর্শ মেনে চলার বার্তা, বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক

স্বামীজির মতাদর্শ মেনে চলার বার্তা, বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে অভিষেক

রাজ্যের মন্ত্রী সুজিত বোস (Sujit Bose) সহ বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি নিয়ে বিরোধী দলনেতা বলেছিলেন, ‘সিবিআই আগে থেকে কোনও তথ্য পেলে তবেই ইডিকে তল্লাশিতে পাঠায়। এঁদের সবার কাছেই কোনও না কোনও গোপন ব্যাপার আছে। তাই ইডি অভিযান চালিয়েছে।’ শুভেন্দুর নাম না করেই তাঁকে বিঁধে অভিষেকের জবাব ছিল, ‘এটা রাজনৈতিক কথা বলার জায়গা নয়।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর