Madan Mitra: CBI হানা শেষ হতেই রাজভবনের ধরনায় মদন, খোশগল্প অভিষেকের সঙ্গে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সিবিআই তল্লাশি শেষ হতেই সোজা রাজভবনের সামনে ধর্নামঞ্চে উপস্থিত হলেন তৃণমূল নেতা মদন মিত্র। উঠলেন মঞ্চের ওপর। এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁকে হাসিমুখে বেশ কিছুক্ষণ খোশগল্প করতেও দেখা গেল। কথা হল সাংসদ সৌগত রায়ের সঙ্গেও।

আরও পড়ুনঃ ‘গলায় দড়ি বেঁধে গঙ্গায় ঝাঁপ দেব’, ৬ ঘণ্টা তল্লাশি শেষে CBI বাড়ি ছাড়তেই মুখ খুললেন Madan Mitra

মদন মিত্র মানেই ওহ লাভলি। আজ সিবিআই তল্লাশির পরেও এতটুকু চাপে নেই তিনি। বরং সাংবাদিকদের সামনে এসে বলেছেন, “সিবিআই আধিকারিকরা তাঁকে জিজ্ঞেস করেছেন, আপনার কটা বউ?” জবাবে মদন বলেছেন, “বউ একটা গোপিনী পঞ্চাশটা।” সঙ্গে তিনি এজেন্সির অফিসারদের জিজ্ঞেস করেছেন, তাঁরা মদন অভিনীত ওহ লাভলি সিনেমাটা দেখেছেন কিনা!

CBI হানা শেষ হতেই রাজভবনের ধরনায় মদন, খোশগল্প অভিষেকের সঙ্গে

রবিবার সকালে মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর আধিকারিকরা। তাঁর বাড়ি ঘিরে ফেলেছিলেন সিআরপিএফ জওয়ানরা। বাড়ির দরজা পুরো বন্ধ করে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি চালানো হয়। সিবিআই তল্লাশি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে কিছুই পায়নি সিবিআই। কোনও কিছুই বাজেয়াপ্ত করেনি।

CBI হানা শেষ হতেই রাজভবনের ধরনায় মদন, খোশগল্প অভিষেকের সঙ্গে

CBI হানা শেষ হতেই রাজভবনের ধরনায় মদন, খোশগল্প অভিষেকের সঙ্গে

মদন মিত্র বলেন, “সিবিআই লিখে দিয়ে গিয়েছে আমার বাড়িতে কিছু পাওয়া যায়নি। দক্ষিণেশ্বরে আমার অফিস। ওখানে অনেকে চাকরির আবেদন নিয়ে আসেন। আবেদনপত্র গ্রহণ করেছি। আবেদনপত্র রয়েছে মানে চাকরি হয়েছে তা নয়। আর চাকরি হলেও সেখানে যে দুর্নীতি হয়েছে তা প্রমাণ করতে হবে। বেকারদের চাকরির জন্য মদন মিত্রের লড়াই জারি থাকবে। কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে গলায় দড়ি বেঁধে গঙ্গায় ঝাঁপ দেব।”

রবিবার সক্কালবেলা থেকে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর সিবিআই। শাসক দলের দুই হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম ও মদন মিত্রের পাশাপাশি রাজ্যের ১২ জায়গায় হানা দিয়েছে এজেন্সি।

CBI হানা শেষ হতেই রাজভবনের ধরনায় মদন, খোশগল্প অভিষেকের সঙ্গে
CBI হানা শেষ হতেই রাজভবনের ধরনায় মদন, খোশগল্প অভিষেকের সঙ্গে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত