Madan Mitra: কাঁধে বসানো হয়েছে টাইটেনিয়াম প্লেট, SSKM-এ অস্ত্রোপচারের পর কেমন আছেন মদন মিত্র?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সময়টা ভালো যাচ্ছে না তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra’s Surgery at SSKM)। শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় পড়ে গিয়ে কাঁধ ভাঙে। বুধবার এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। জানা গিয়েছে, অস্ত্রোপচার সফল হয়েছে। বিধায়ককে আইটিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।

Madan Mitra: কাঁধে বসানো হয়েছে টাইটেনিয়াম প্লেট, SSKM-এ অস্ত্রোপচারের পর কেমন আছেন মদন মিত্র?

আরও পড়ুন: বিবেকানন্দ রোডে পুলিশকর্মীর মৃত্যু ঘিরে উঠে এল চাঞ্চল্যকর তথ্য, আসল কারণ সামনে

বুধবার সকাল ১০ টা নাগাদ কামারহাটির বিধায়ক মদন মিত্রকে (Madan Mitra) অপারেশন থিয়েটরে নিয়ে যাওয়া হয়। ১১ টায় শুরু হয় অস্ত্রোপচার। প্রায় আড়াই ঘণ্টা পর দুপুর দেড়টা নাগাদ ওটি (OT) শেষ হয়। মদন মিত্রর কাঁধে টাইটেনিয়াম প্লেট (Titanium Plate) বসানো হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। কিছুক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখার পর আইটিইউ-তে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে। এখানে আগামী ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

Madan Mitra: কাঁধে বসানো হয়েছে টাইটেনিয়াম প্লেট, SSKM-এ অস্ত্রোপচারের পর কেমন আছেন মদন মিত্র?

গত সপ্তাহের সোমবার শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তৃণমূল বিধায়ক। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে রাখা হয় তাঁকে। পরে জানা যায়, তিনি নিউমোনিয়ায় আক্রান্ত। অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার আইসিইউ-তে স্থানান্তরিত করা হয় তাঁকে। সেখানেই পড়ে গিয়ে বাঁ কাঁধে চোট পান। একটি হাড় ভেঙে যায় বলেও খবর। পরের দিনই মদন মিত্রর কাঁধের এক্সরে করা হয়। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন।

কাঁধে বসানো হয়েছে টাইটেনিয়াম প্লেট, সফল অস্ত্রোপচার, কেমন আছেন বিধায়ক?

Madan Mitra: কাঁধে বসানো হয়েছে টাইটেনিয়াম প্লেট, SSKM-এ অস্ত্রোপচারের পর কেমন আছেন মদন মিত্র?
Madan Mitra: কাঁধে বসানো হয়েছে টাইটেনিয়াম প্লেট, SSKM-এ অস্ত্রোপচারের পর কেমন আছেন মদন মিত্র?

রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চিকিৎসার জন্য ১০ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তাঁরা অস্ত্রোপচার নিয়ে সিদ্ধান্ত নেয়। তাঁর এমআরআই করানো হয়, কেন শরীরে খিঁচুনি ধরেছিল তাও খতিয়ে দেখা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত