Madan Mitra: শারীরিক অবস্থার অবনতি, ICU তে মদন মিত্র

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বুকে ব্যথা নিয়ে আচমকাই সোমবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মদন মিত্র। আর শুক্রবার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হল। সেখানে তাঁর চিকিৎসা চলছে।

আরও পড়ুন: ভোটের আগে বাজেট কেমন হবে? মুখ খুললেন অর্থমন্ত্রী

বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মদন বাবু। গত সোমবার শ্বাসকষ্ট ও জোর নিয়ে তিনি এসএসকেএম এ ভর্তি হন। তাঁকে উডবার্ন ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছিল। আর আজ শুক্রবার তাঁকে সেখান থেকে স্থানান্তরিত করে সিসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে।

2 26

গত মঙ্গলবার তাঁকে এম আর বাঙ্গুরে নিয়ে গিয়ে বিভিন্ন পরীক্ষা করা হয়। তারপর চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছিল। কিন্তু আজ ফের তাঁর শরীর খারাপ হওয়ায় তাঁকে আইসিউই তে পাঠানো হয়।

শারীরিক অবস্থার অবনতি, ICU তে মদন মিত্র

3 12

এসএসকেএম হাসপাতালের চিকিৎসক অতনু পালের তত্ত্বাবধানে ভর্তি রয়েছেন তিনি। পাশাপাশি আরও বেশ কয়েকজন চিকিৎসক দেখেছেন বলে হাসপাতাল সূত্রের খবর। বুকে ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করেছিলেন চিকিৎসকরা।

1 34

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর