প্তাহান্তে ফের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। শিয়ালদহ শাখায় বাতিল থাকছে একাধিক ট্রেন। এখন দেখা যাচ্ছে, প্রায় প্রত্যেক সপ্তাহেই শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল (Train Cancelled in Sealdah) করা হচ্ছে কিংবা কিছু ট্রেনের গতি নিয়ন্ত্রিত থাকছে।
বাগনান থেকে হাওড়া আসার একটি লোকাল ট্রেনের পাঁচ নম্বর বগিটি লাইনচ্যুত হয়েছে। যার ফলে এই দিকের লাইনে ট্রেন পরিষেবা কিছুটা ব্যাহত হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ার এবং রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন।
ট্রেন বাতিল এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফের শিয়ালদহ শাখায় বাতিল হল ট্রেন। পাশাপশি বেশ কিছু ট্রেনের সময় সূচি বদল করা হয়েছে। জানা গিয়েছে, ধুলিয়ান গঙ্গা এবং বল্লালপুর স্টেশনের মাঝে লাইনচ্যুত আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস।
সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় রবিবার, ছুটির দিনে ট্রেন ও মেট্রো কম চলাচল করে। তবে আগামী রবিবার চলবে অতিরিক্ত ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেল ও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।
বিভিন্ন শাখায় একাধিক ট্রেন বাতিল থাকছে। এরফলে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। ফের রবিবার, ছুটির দিনে শিয়ালদহ মেন শাখায় একাধিক ট্রেন বাতিল করা হল। মুর্শিদাবাদের বেলডাঙা ও রেজিনগরের মধ্যে ট্রাফিক পাওয়ার ব্লক থাকার কারণে লাইনের আপ ও ডাউনে বন্ধ থাকবে কয়েকটি ট্রেন।
হাওড়া, শিয়ালদহ শাখায় একই ছবি। ফের সপ্তাহান্তে ট্রেন বাতিল হচ্ছে। রেল ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের কারণেই ট্রেন পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানা গিয়েছে।
বহু মানুষ ঠাকুর দেখতে চন্দননগর যান। রাত শেষে তাঁদের বাড়ি ফিরতে সমস্যা না হয় সেকথা মাথায় রেখে দুর্গা পুজো, কালী পুজোর মত এই পুজোতেও অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।