নজরবন্দি ব্যুরো: ট্রেন বাতিল এখন নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ফের শিয়ালদহ শাখায় বাতিল হল ট্রেন। পাশাপশি বেশ কিছু ট্রেনের সময় সূচি বদল করা হয়েছে। জানা গিয়েছে, ধুলিয়ান গঙ্গা এবং বল্লালপুর স্টেশনের মাঝে লাইনচ্যুত আপ কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস। পরিস্থিতি সামাল দিতে এই সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
আরও পড়ুন: এবার নজরে ১০০ কোটির প্রতারণা, সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের!


দেখে নিন শিয়ালদহ শাখায় কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে। ট্রেনগুলি ৪ ডিসেম্বর অর্থাৎ সোমবার যাত্রা শুরু করার কথা ছিল। আজকের দিনের জন্য পরিষেবা বাতিল করা হচ্ছে।
০৫৪৩৩ আপ আজিমগঞ্জ জংশন-বারহারওয়া জংশন স্পেশাল।
০৩০৯১ আপ আজিমগঞ্জ জংশন-সাহেবগঞ্জ এক্সপ্রেস স্পেশাল: স্পেশাল এক্সপ্রেস।



ট্রেন বাতিলের পাশাপশি একটি ট্রেনের গতিপথ নিয়ন্ত্রণ করা হয়েছে।
০৫৪৩৫ আপ কাটোয়া জংশন-আজিমগঞ্জ স্পেশাল, আজিমগঞ্জ জংশনে থেমে যাবে।

রুট ঘুরিয়ে দেওয়া হয়েছে যে ট্রেনগুলির-
০২৫০১ কলকাতা-আগরতলা স্পেশাল ফেয়ার এসি (আজিমগঞ্জ, নলহাটি, রামপুরহাট এবং গুমানি হয়ে একটি বিকল্প রুট ধরে যাবে)।
১৩৪২১ আপ নবদ্বীপ ধাম মালদহ টাউন এক্সপ্রেস (আজিমগঞ্জ, নলহাটি জংশন, রামপুরহাট এবং গুমানি হয়ে যাবে)।
শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল, বদল হল সময়সূচিতেও, রইল তালিকা

১৩৪৬৬ ডাউন মালদা টাউন – হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস (গুমানি, রামপুরহাট এবং বর্ধমান হয়ে একটি বিকল্প পথে গন্তব্যে পৌঁছাবে)।
১৩০৩৩ হাওড়া-কাটিহার এক্সপ্রেস (আজিমগঞ্জ, নলহাটি, রামপুরহাট এবং গুমানি হয়ে যাবে)।
১৩১৪৫ কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস।







