CBI Raid In Kolkata: এবার নজরে ১০০ কোটির প্রতারণা, সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার ব্যাঙ্ক জালিয়াতি। আর জালিয়াতির অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে সাতসকালেই। প্রায় ১০০ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির মামলায় তিলোত্তমায় ফের তল্লাশি অভিযান শুরু করল সিবিআই। সোমবার সকালে নিউটাউন এলাকার একাধিক জায়গায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। দত্তাবাদে রোডে এক ব্যাঙ্ককর্মীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে সিবিআই।

আরও পড়ুনঃ এক লাফে দু’হাজার টাকা দাম বাড়ল সোনার, বিয়ের মরশুমে মাথায় হাত আমজনতার।

এদিন সকাল ৯ টা নাগাত সিবিআইয়ের একটি দল নিজাম প্যালেশ থেকে বেরিয়ে সোজা রওনা দেয় নিউটাউনের উদ্দেশ্যে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কোটি কোটি টাকার প্রতারণা মামলায় তল্লাশি অভিযানে বেরহয় সিবিআই। সূত্রের খবর, প্রতারণার অঙ্ক প্রায় ১০০ কোটি টাকার কাছাকাছি। তবে এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত, সে বিষয়ে এখনও কিছু খোলসা করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।

এবার নজরে ১০০ কোটির প্রতারণা, সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের!
এবার নজরে ১০০ কোটির প্রতারণা, সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের!

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সকালে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় হানা দিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। তাদের মধ্যে ছিল তৃণমূল বিধায়ক অদিতি মুন্সীর স্বামী তথা বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি। পাশাপাশি, মুর্শিদাবাদের ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে তল্লাশি করে সিবিআই

এবার নজরে ১০০ কোটির প্রতারণা, সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের!

এবার নজরে ১০০ কোটির প্রতারণা, সোমবার সকালে নিউটাউনে হানা সিবিআইয়ের!

দেবরাজ চক্রবর্তী এবং কলকাতা পুরসভার কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ি থেকে তেমন কিছু উদ্ধার না হলেও ডোমকলের বিধায়ক বিধায়ক জাফিকুলের বাড়ি থেকে প্রায় ২৮ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়েছে। যার মধ্যে বিধায়কের বাড়ির শৌচাগার থেকে সাত লক্ষ ৯০ হাজার টাকা উদ্ধার হয়েছিল!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত