Gold Price Today: এক লাফে দু’হাজার টাকা দাম বাড়ল সোনার, বিয়ের মরশুমে মাথায় হাত আমজনতার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বিয়ের মরশুম পড়েছে। এই সময়ে সোনার দোকানগুলিতে বেশ ভিড় হয়। কিন্তু চড়া দামের কারণে কপালে চিন্তার ভাঁজ পড়ছে মধ্যবিত্তর। কীভাবে হবে কেনাকাটা। স্বর্ণধাতুর দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে ছোট গয়নায় হাত দিলেই যেন ছ্যাকা লাগছে। সপ্তাহের প্রথম দিন সোমবার কলকাতায় কত যাচ্ছে হলুদ ধাতুর রেট? জেনে নিন আজকের সোনার দাম।

আরও পড়ুনঃ শক্তি বাড়িয়ে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় Michaung, বাংলায় কি আজ থেকেই বৃষ্টি?

কলকাতায় আজ ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ৫৮ হাজার ৮৫০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬৪ হাজার ২০০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৮৮৫ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ৪২০ টাকা। আন্তর্জাতিক বাজারে হলুদ ধাতুর মূল্য ক্রমাগত ঊর্ধ্বমুখী। সেই ধাক্কা লেগেছে ভারতেও।

এক লাফে দু'হাজার টাকা দাম বাড়ল সোনার, বিয়ের মরশুমে মাথায় হাত আমজনতার।
এক লাফে দু’হাজার টাকা দাম বাড়ল সোনার, বিয়ের মরশুমে মাথায় হাত আমজনতার।

মাত্র কয়েকদিনেই সোনার দাম বেড়েছে প্রায় ২০০০ টাকা। গত ২৭ নভেম্বর অর্থাৎ মাত্র ৭ দিন আগেই কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম হলমার্ক সোনার দাম ছিল ৫৭ হাজার ১০০ টাকা। ২৪ ক্যারেট ১০ গ্রাম পাকা সোনার দাম ৬২ হাজার ২৯০ টাকা। ২২ ক্যারেট ১ গ্রাম হলমার্ক সোনার দাম ৫ হাজার ৭১০ টাকা ও ২৪ ক্যারেট ১ গ্রাম পাকা সোনার দাম ৬ হাজার ২২৯ টাকা।

এক লাফে দু’হাজার টাকা দাম বাড়ল সোনার, বিয়ের মরশুমে মাথায় হাত আমজনতার।

এক লাফে দু'হাজার টাকা দাম বাড়ল সোনার, বিয়ের মরশুমে মাথায় হাত আমজনতার।

সুতরাং মাত্র ৭ দিনের ব্যবধানে ২২ ক্যারেট হলমার্ক সোনার ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৭৫০ টাকা। পাশাপশি ২৪ ক্যারেট সোনার গহনার ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৯১০ টাকা। স্বাভাবিকভাবেই সোনার দোকানগুলিতে ভিড় কমতে শুরু করেছে। কারন গয়না কিনতে গেলে শুধু সোনার দাম ধরে চললেই তো হবেনা। সঙ্গে যুক্ত হবে মজুরি। যা মিলিয়ে আজ ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার গয়নার দাম পড়বে কাছাকাছি ৬৩ হাজার টাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর