নজরবন্দি ব্যুরো: সপ্তাহান্তে ফের যাত্রীদের ভোগান্তির আশঙ্কা। শিয়ালদহ শাখায় বাতিল থাকছে একাধিক ট্রেন। এখন দেখা যাচ্ছে, প্রায় প্রত্যেক সপ্তাহেই শিয়ালদহ শাখায় ট্রেন বাতিল (Train Cancelled in Sealdah) করা হচ্ছে কিংবা কিছু ট্রেনের গতি নিয়ন্ত্রিত থাকছে। এই সপ্তাহেও তার ব্যতিক্রম হল না। কী কারণে ট্রেন বাতিল থাকছে এবং কোন ট্রেনগুলি চলবে না, বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে। রইল তালিকা।



আরও পড়ুন: শীতের আবহেও ডেঙ্গুর মরণফাঁদ, প্রাণ গেল ২১ বছরের ডাক্তারি পড়ুয়ার
শনিবার যে ট্রেনগুলি বাতিল থাকছে-
৩১৮১৯ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল
০৩১৯৩ আপ কলকাতা লালগোলা লোকাল
৩১৭৭৩ আপ রানাঘাট লালগোলা লোকাল
৩১৭৬৯ আপ রানাঘাট লালগোলা লোকাল
৩১৭৭১ আপ রানাঘাট লালগোলা লোকাল
৩১৮৬১ আপ কৃষ্ণনগর লালগোলা লোকাল
০৩১১৫ আপ শিয়ালদহ লালগোলা লোকাল
০৩১৮৩ আপ শিয়ালদহ লালগোলা লোকাল



৩১৮২২ ডাউন কৃষ্ণনগর শিয়ালদহ লোকাল
০৩১৯৪ ডাউন লালগোলা কলকাতা লোকাল
৩১৭৬৮ ডাউন লালগোলা রানাঘাট লোকাল
৩১৭৭০ ডাউন লালগোলা রানাঘাট লোকাল
৩১৭৭৪ ডাউন লালগোলা রানাঘাট লোকাল (Local Train)
৩১৮৬৪ ডাউন লালগোলা কৃষ্ণনগর লোকাল
০৩১৯০ ডাউন লালগোলা শিয়ালদহ লোকাল
০৩১৯৬ ডাউন লালগোলা শিয়ালদহ লোকাল
শিয়ালদহ শাখায় চলবে না একাধিক ট্রেন, ভোগান্তিতে যাত্রীরা

রেল সূত্রে খবর, শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৯ টা ৫০ মিনিট থেকে সন্ধ্যে ৭ টা ৫০ মিনিট পর্যন্ত দীর্ঘ ১০ ঘণ্টা রানাঘাট-লালগোলা সেকশনে আপ ও ডাউন লাইনে পাওয়ার ব্লক (Power Block) রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া, বাদকুল্লা ও কৃষ্ণন্নগর স্টেশনের মাঝখানে রেলগেটের জায়গায় সাবওয়ে করা হচ্ছে। শনিবার (Saturday) অন্যান্য দিনের তুলনায় যাত্রীসংখ্যা কম থাকে। তবে যারা বাইরে জরুরী কাজে বেরোবেন, তাঁদের ভোগান্তি হতে পারে।







