এর আগে ইন্টারলকিং-এর কাজ চলার দরুন প্রায় এক সপ্তাহ ট্রেন বাতিল করা হয়। এবার দমদমের ৫ নং প্ল্যাটফর্মের লাইনে কাজ শুরু হয়েছে। রেলের তরফে যাত্রীদের কাছে সহযোগিতা প্রার্থনা করা হয়েছে। কিন্তু, আর কত দিন এইভাবে উদাসীন কায়দায় চলবে ট্রেন?
শনিবার এবং রবিবার দমদম জংশনে ইন্টারলকিংয়ের কাজের জন্য বাতিল করা হয় ১৪৩টি লোকাল ট্রেন। এরপর ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনও বনগাঁ-হাসনাবাদ লাইনে ট্রেনের সমস্যা মিটল না।
বাতিল করা হয়েছে তিনটি মেল-এক্সপ্রেস। তালিকায় আছে, আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস ও হাওড়া সিউড়ি মেমু এক্সপ্রেস। রেলের তরফে যদিও দাবি করা হয়, যাত্রীদের আরও ভাল পরিষেবা দিতেই এই কাজ করা হচ্ছে।
কোন কোন ট্রেন বাতিল হচ্ছে, জেনে নিন একনজরে। শিয়ালদহ মেন লাইনে দমদম স্টেশনে রেলের কাজের জন্য ৮ ঘণ্টা পাওয়ার ব্লক থাকবে। যারফলে ওই সময় ট্রেন চলাচল বিঘ্নিত হবে।