সপ্তাহান্তে ট্রেন বাতিল যেন দস্তুর হয়ে উঠছে। কিছু না কিছু রেলের কাজ, আর তার জন্য একের পর এক লোকাল ট্রেন বাতিল ঘোষণা। এ সপ্তাহে দমদম জংশনে ইন্টার লকিংয়ের কাজ চলবে। আর সে কারণে ১৬ মার্চ রাত ১২ টা থেকে ১৮ মার্চ বিকাল ৪টে পর্যন্ত শিয়ালদহ মেন শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
আরও পড়ুন: CAA কার্যকর, কী ভাবে আবেদন করবেন, লাগবে কোন কোন নথি



৪৬টি ট্রেন অন্য পথে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। বোঝাই যাচ্ছে ব্যাপক যাত্রী দুর্ভোগ থাকবে এই ৫২ ঘণ্টা। এছাড়াও তিনটি এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনে মোট ৮৯২টি ট্রেন চলাচল করে। নতুন ইলেকট্রনিক ইনটারলকিং ব্যবস্থার কাজের জন্য ৭৪৯টি ট্রেন চলাচল করবে ওই সময়ে।

ওই সময়ে ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ৪৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহ স্টেশনের সিগনাল ব্যবস্থাকে উন্নত করার লক্ষে কাজ চলছে। এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন চলাচল শুরু হবে। এছারাও শিয়ালদহ-বনগাঁ ও শিয়ালদহ-কৃষ্ণনগর শাখার সমস্ত মাতৃভূমি লোকাল সাধারণ ট্রেন হিসাবে চলবে।


দমদম জংশনে ইন্টার লকিংয়ের কাজ, বাতিল ১৪৩টি লোকাল!

বাতিল করা হয়েছে তিনটি মেল-এক্সপ্রেস। তালিকায় আছে, আসানসোল ইন্টারসিটি, শিয়ালদহ জঙ্গিপুর এক্সপ্রেস ও হাওড়া সিউড়ি মেমু এক্সপ্রেস। রেলের তরফে যদিও দাবি করা হয়, যাত্রীদের আরও ভাল পরিষেবা দিতেই এই কাজ করা হচ্ছে।







