উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষার কয়েক সপ্তাহ বাকি। এমন সময়ে পরীক্ষার সময়সূচিতে আসল বড় পরিবর্তন। ২ ঘণ্টা এগিয়ে এসেছে পরীক্ষার সময়। শীতের সকালে কীভাবে এত সকালে পরীক্ষাকেন্দ্রে পৌঁছানো যাবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চাইল রাজ্য। ইতিমধ্যেই রাজ্যজুড়ে বাস পরিষেবা শুরু হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: মমতার কাছে লোকসভার টিকিট প্রার্থনা, বহরমপুরে অধীরকে ২ লক্ষ ভোটে হারানোর হুঁশিয়ারি হুমায়ুনের
জানা গিয়েছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা পরীক্ষার দিনগুলিতে ভোর ৫ টা থেকে রাজ্যের সর্বত্র সরকারি বাস চালানো হবে। ভোরবেলা থেকেই পাওয়া যাবে ফেরি পরিষেবা। শনিবার রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী রাজ্যের বোর্ড কর্তাদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। এদিন রাজ্যের মন্ত্রী জানিয়েছেন, প্রত্যেক পরীক্ষার্থী যাতে সঠিক সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য পুলিশ ও পরিবহণ দফতরে অফিসারদের নির্দিষ্ট নির্দেশ দেওয়া হয়েছে।

অতিরিক্ত সরকারি বাসের পাশাপাশি বেসরকারি পরিবহণমাধ্যমগুলিকেও সকাল থেকে রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছে। সেইসময় ভোরে ও সকালে কুয়াশা কেমন থাকবে সেদিকেও নজর রাখতে হবে। জল পরিবহণের জন্য ফেরিগুলি যাতে কোনও যান্ত্রিক ত্রুটির কবলে না পড়ে আগে থেকেই সেবিষয়ে খেয়াল রাখতে পারে।
২ ঘণ্টা এগিয়েছে মাধ্যমিকের সময়, পরীক্ষার্থীদের সুবিধার্থে অতিরিক্ত ট্রেন চাইল রাজ্য

মাধ্যমিক পরীক্ষা সকাল ১১ টা ৪৫ মিনিটের পরিবর্তে সকাল ৯ টা ৪৫ মিনিটে শুরু হবে। অর্থাৎ ২ ঘণ্টা এগিয়েছে মাধ্যমিকের সময়। অন্যদিকে, দুপুর ১২ টা থেকে উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার কথা ছিল। তবে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। অর্থাৎ উচ্চমাধ্যমিকের সময় এগিয়েছে ২ ঘণ্টা ১৫ মিনিট।



