নজরবন্দি ব্যুরো: সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় রবিবার, ছুটির দিনে ট্রেন ও মেট্রো কম চলাচল করে। তবে আগামী রবিবার চলবে অতিরিক্ত ট্রেন। ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেল ও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। আগামীকালের পরিষেবা সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
আরও পড়ুন: ফের পথ দুর্ঘটনার সাক্ষী বেহালা, বেপরোয়া গতির বলি দুই যুবক


আগামী ৩ ডিসেম্বর অর্থাৎ রবিবার কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের ফাইনাল পরীক্ষা হতে চলেছে। তাঁদের সুবিধার জন্য আগামীকাল স্পেশাল মেট্রো চলবে। সকাল ৭ টা থেকে পরিষেবা চালু হয়ে যাবে। দক্ষিণেশ্বর ও কবি সুভাষ- উভয় দিক থেকেই প্রথম মেট্রো চালু হবে সকাল ৭ টায়। দ্বিতীয় মেট্রোটি আসবে সকাল ৭ টা ১৫ মিনিটে। প্রথম পরিষেবার পর পরবর্তী পরিষেবা চালু হবে সকাল ৯ টায়। দুদিক থেকেই পরের মেট্রোটি চলবে সকাল ৯ টায়।

আগামীকাল কলকাতা মেট্রোর নর্থ-সাউথ করিডরে বাড়তি চারটি মেট্রো চালানো হবে। রবিবার, ছুটির দিন, সপ্তাহের অন্যান্য কর্মব্যস্ত দিনের মত ভিড় হয় না। তাই মেট্রো পরিষেবা কমানো হয়। সারাদিনে ১৩০ টি মেট্রো চলে।



৩ ডিসেম্বর ১৩৪ টি পরিষেবা পাওয়া যাবে। আপ লাইনে ৬৭ টি এবং ডাউন লাইনে ৬৭ টি মেট্রো চলবে।
কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের ফাইনাল পরীক্ষা, রবিবার চলবে স্পেশ্যাল ট্রেন-মেট্রো

মেট্রোর পাশাপাশি চলবে স্পেশাল ট্রেন। শিয়ালদহ শাখায় স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত পূর্ব রেলের। রবিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে সব লোকাল ট্রেন চলবে। জানানো হয়েছে, প্রতি সপ্তাহে রবিবার যে যে লোকাল ট্রেন বাতিল থাকবে, সেগুলিও আগামীকাল চালানো হবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



