রবিবার কাতারে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করেছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পরে ফের ২০২২-এ বিশ্বকাপ জেতার খেতাব পেয়েছে আর্জেন্টিনা। আর তার অন্যতম কারণ হল মেসি। কিন্তু জয়ের ট্রফি হাতে আসতেই প্রথম কাকে ভিডিয় কল করলেন মেসি? কে সেই মানুষ যাকে জীবনের সব থেকে সাফল্যের মুহূর্তটা সবার আগে ভাগ করেছিলেন মেসি?
৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন লিওনেল মেসি। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গে্লেও ম্যাচের বয়স যত বেড়েছে তত নাটকীয়তা তত জমেছে। রোলারকোস্টারের মতো কখনও ফ্রান্স, কখনও আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে গিয়েছে। কিন্তু ট্রাইবেকারে শেষ হাসি হেসেছেন স্কালোনির ছেলেরা।
বিশ্বকাপ পেয়েছে তাঁর নতুন ভগবানকে। আর সেই ভগবান মেসি জয়ের প্রথম স্বাদ ভাগ করে নিলেন স্ত্রী আন্তেলনার সঙ্গে। মাঠের ১১ জন সতীর্থ পেলেও, নিজের জীবনযুদ্ধে, নিজের সঙ্গে নিজের লড়াইতে সহযোদ্ধা হিসাবে পেয়েছিলেন একমাত্র আন্তোনেল্লাকে। এই জয়ের পর চোখ খুঁজেছিল সেই নারীকেই। মেসির জয়ে কী লিখলেন আন্তোনেল্লা?
তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় রবিবার রাতে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচের পর নেইমার মেসির বিশ্বকাপ স্পর্শ করার ছবি দিয়ে লেখেন, শুভেচ্ছা ভাই। তোমার এটা প্রাপ্য ছিল।