নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার অনুশীলন করেননি মেসি। ক্রোয়েশিয়াকে সেমিফাইনাইলে ৩-০ গোলে হারানোর পর মাঠ ছাড়ার সময় মেসিকে একটু অস্বস্তিতে লেগেছিল বলে দাবি ‘দ্য মিরর’ সংবাদপত্রের। মেসির পায়ে চোট রয়েছে বলে দাবি তাদের। আর্জেন্টিনা দলের তরফে যদিও মেসির চোট নিয়ে কিছু জানানো হয়নি।
আরও পড়ুনঃ ফের বড় ধাক্কা ফ্রান্স শিবিরে, এবার ভাইরাসে আক্রান্ত দলের কোচ সহ আরও খেলোয়াড়



সেমিফাইনালে খেলা অনেক ফুটবলারই নাকি শুক্রবার অনুশীলন করেননি। তাঁরা জিম করেছেন। আর সেই নিয়েই তৈরি হয়েছে জল্পনা। তাহলে ফাইনালে খেলবেন না কাতার বিশ্বকাপের নতুন ভগবান? প্রশ্ন আতঙ্কের। কিন্তু এখনও সেইভাবে অফিসিয়ালি আর্জেন্টিনা শিবির থেকে কোন তথ্য দেওয়া হয়নি।

বরং এর উল্টোটাই শোনা গিয়েছে এমিলিয়ানো মার্টিনেজের কথায়। তিনি জানিয়েছেন, ‘মেসির কোনও চোট নেই। আসলে হল্যান্ডের বিরুদ্ধে ১২০ মিনিট খেলা ও টাইব্রেকারের চাপ নেওয়ার ফলে মেসির পায়ের পেশিতে ক্লান্তি এসে থাকতে পারে সাময়িক। তাতে চিন্তার কিছু নেই।’ দলের সেরা অস্ত্রকে নিয়ে কোচ স্কালোনি যে কোনও বাড়তি ঝুঁকি নেবেন না, সেটা বলাই বাহুল্য।


তাই নেনওনি। বিশ্রাম দেওয়াই ঠিক মনে করেছেন। কিন্তু তবুও জল্পনা থামার নাম নেই। ক্রোয়েশিয়াকে চূর্ণ করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলে উচ্ছ্বাসে গা ভাসাতে দেখা গিয়েছিল মেসিকে।
শুক্রবার অনুশীলন করেননি মেসি, চোট নিয়ে জল্পনা তুঙ্গে

কিন্তু ম্যাচ জেতার উত্তেজনা শেষ হতে তিনি নাকি হ্যামস্ট্রিংয়ের চোট অনুভব করেন। বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেননি মেসি। তিনি আলাদা করে রিকভারি সেশনে সময় কাটান দলের ফিজিও ও ফিজিক্যাল ফিটনেস ট্রেনারের কাছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



