নজরবন্দি ব্যুরোঃ রবিবার কাতার বিশ্বকাপের মেগা ফাইনাল। আর্জেন্টিনা বনাম ফ্রান্সের দ্বৈরথ দেখার অপেক্ষায় গোটা বিশ্ব। মেসি বনাম এমবাপে কার হাতে উঠবে কাপ। কিন্তু ফাইনালের আগে চিন্তায় ফরাসী কোচ দিদিয়ের দেশঁ। কারণ মেগা ফাইনালের আগে অসুস্থ দলের একাধিক প্লেয়ার।
আরও পড়ুনঃনবান্নে শাহের মুখোমুখি মমতা, একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা



অসুস্থতার কারণে সেমি ফাইনালে মরক্কোর বিরুদ্ধে খেলতে পারেননি উপামেকানো ও জাভিয়ের। তবে ফ্রান্স শিবিরে অসুস্থতার সংখ্যা আরও বেড়েছে বলে খবর।যার জেরে মেসিদের বিরুদ্ধে ফাইনালে নামার আগে দলের পাঁচজন ফুটবলার প্র্যাকটিসেই আসতে পারলেন না। শুধু তাই নয় খবর এই যে এবার ভাইরাসে আক্রান্ত খোদ দলের কোচ দিদিয়ের দেশঁও।



ফলে কোচ-সহ পুরো শিবির জুড়ে ফুটবলারদের জ্বর, গলা ব্যথা। ফলে মেসিদের আটকানোর পরিকল্পনা করবে কী, ফরাসি শিবিরের ডাক্তাররা এখন চেষ্টা চালিয়ে যাচ্ছেন, পুরো দলটা যেন রবিবার লুসেইল স্টেডিয়ামে অন্তত ভালভাবে নামানো যায় সেই চেষ্টাই করে চলেছেন দলের ডাক্তাররা।
ফের বড় ধাক্কা ফ্রান্স শিবিরে, এবার ভাইরাসে আক্রান্ত দলের কোচ সহ আরও খেলোয়াড়

বিশ্বকাপ শুরুর সময় পর্যন্ত একটা সময় চোট-আঘাতে বিপর্যস্ত ছিল ফ্রান্স শিবির। আর এখন অজানা জ্বরে। উপামেকোনা, রেবিয়ট তো ক্যামেল ভাইরাসের কারণে এই অজানা জ্বর নিয়ে খেলতেই পারলেন না সেমিফাইনালে মরক্কোর বিরুদ্ধে। শুক্রবার ফ্রান্সের প্র্যাকটিসে শুরুতে দেখা গেল আরও তিনজন ফুটবলার অনুপস্থিত। কোম্যান, ভারানে এবং কন্দে। ফলে ফাইনালের আগে কি হবে সেই নিয়েই চিন্তাই ফ্রান্স শিবির।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



