মেসির গায়ে কালো পোশাক! শেষ লগ্নে তৈরি হল বিতর্ক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাতার বিশ্বকাপের ফাইনালের এক্কেবারে শেষ লগ্ন টা কিছুটা বিতর্কিত হয়ে থাকল। আর সেই বিতর্ক তৈরি হল পোশাক নিয়ে। দুর্দান্ত একটা ফাইনালের শেষে ফ্রান্সকে হারিয়ে যখন মেসির আর্জেন্টিনা তৃতীয় বার বিশ্বকাপ জিতল তখন পুরস্কার বিতরণী অনুষ্ঠান টা ফিকে হয়ে গেল এই পোশাক বিতর্ক নিয়ে।

আরও পড়ুনঃ মেসির হাতে বিশ্বকাপ উঠবে, দিনক্ষণ মিলিয়ে সাত বছর আগেই ভবিষ্যতবাণী করেছিলেন ইনি!

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন মেসি বিশ্বকাপ নিতে গেলেন তখন পরিয়ে দেওয়া হল কালো পোশাক। অর্থাৎ কালো জোব্বা। জানিয়ে তৈরি হল বিতর্ক। আর সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তখন উপস্থিত ছিলেন ফিফার প্রেসিডেন্ট এবং কাতারের প্রেসিডেন্ট তামিম বিন হামিদ আলি খান। তিনি জোর করেই মেসির গায়ে পড়িয়ে দিলেন সেই জোব্বা।

মেসির গায়ে কালো পোশাক! শেষ লগ্নে তৈরি হল বিতর্ক

অজ্ঞতা নিজের দেশের জার্সি গায়ে বিশ্বকাপ তুলতে পারলেন না মেসি। এই নিয়ে অবশ্য মেসির তরফ থেকে বা আর্জেন্টিনার তরফ থেকে কোনো বিতর্ক তৈরি করা হয়নি। কিন্তু এই ঘটনায় বিতর্ক তৈরি করলেন প্রাক্তন খেলোয়াড়। যদিও বিতর্ক না তৈরি করলেও কিছুক্ষণ পরে এসে সেই জোব্বা খুলে ফেলেছিলেন মেসি।

মেসির গায়ে কালো পোশাক! শেষ লগ্নে তৈরি হল বিতর্ক

নিজের দেশের জার্সি গায়ে সতীর্থদের সঙ্গে সেলিব্রেশনে মেতেছিলেন কাতার বিশ্বকাপের নতুন ভগবান। কিন্তু এই নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন ইংরেজ ফুটবলার গ্যারি লিনেকার। তিনি বলেছেন, “এটা লজ্জাজনক। একদিক থেকে ওরা মেসির আর্জেন্টিনার জার্সিটাই ঢেকে দিল।”

মেসির গায়ে কালো পোশাক! শেষ লগ্নে তৈরি হল বিতর্ক

মেসির গায়ে কালো পোশাক! শেষ লগ্নে তৈরি হল বিতর্ক
মেসির গায়ে কালো পোশাক! শেষ লগ্নে তৈরি হল বিতর্ক

আর্জেন্টিনার প্রাক্তন ডিফেন্ডার পাওলো জাবালেতাও ক্ষোভ প্রকাশ করে বলছেন,”এটা কেন করা হবে? কেন? এটার তো কারণ থাকতে পারে না।” ফুটবল সমর্থকদের একটা বড় অংশও এই কালো জোব্বা পরানোতে অসন্তুষ্ট। সব মিলিয়ে বিশ্বকাপের অন্তিম লগ্নটা বিতর্কহীন হলনা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন