নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের স্বপ্ন সফল হয়েছে লিওনেল মেসির। টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বজয় করেছে আর্জেন্টিনা। ১৯৮৬ সালের পরে ফের বিশ্বকাপ জেতার খেতাব পেয়েছে আর্জেন্টিনা। নেপথ্যে অবশ্যই রয়েছেন লিও মেসি। কিন্তু অনেকেই জানলে অবাক হবেন যে দিন তারিখ মিলিয়ে এই বিশ্বজয়ের কথা আগেই লিখে দিয়েছিলেন একজন! মিগুয়েল পোলানো নামে ওই ব্যক্তির ট্যুইটকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য৷
আরও পড়ুনঃ অনুব্রত মণ্ডলের নতুন ঠিকানা তিহার জেল, রাতেই রাজধানী যাত্রা কেষ্টর!
তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট José Miguel Polanco দেখে মনে হয়, তিনি ফুটবলের বড় ভক্ত এবং বোদ্ধা৷ কিন্তু ভক্ত মানে তো এটা নয়, যে এ ভাবে দিনক্ষণ বলে ভবিষ্যৎবানী করে তিনি সব মিলিয়ে দেবেন৷ টেক্সাস, ডালাসের বাসিন্দা তিনি, তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট রয়েছে ২০১০ সাল থেকে৷ অনেকেই বলছেন, এ ঘটনা ঘটেছে একেবারে আন্দাজে৷ তিনি আন্দাজে এই কথাটি বলেছিলেন পাঁচ বছর আগে৷

কিন্তু আন্দাজ হলেও তাঁর চ্যালেঞ্জ মূলক বক্তব্যটি উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। জনৈক ব্যাক্তির ট্যুইট অনুযায়ী, ২০২২ সালের ১৮ই ডিসেম্বর বিশ্বকাপ জয় করবেন মেসি। তিনি হয়ে উঠবেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। আমার বক্তব্য ৭ বছর পর মিলিয়ে নেবেন। এই ট্যুইটটি করা হয়েছিল গত ২১ মার্চ ২০১৫ সালে!
মেসির হাতে বিশ্বকাপ উঠবে, দিনক্ষণ মিলিয়ে সাত বছর আগেই ভবিষ্যতবাণী করেছিলেন ইনি!

উল্লেখ্য, ৩৬ বছর পর বিশ্বকাপ জিতল আর্জেন্টিনা। প্রথম বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেন লিওনেল মেসি। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে গে্লেও ম্যাচের বয়স যত বেড়েছে তত নাটকীয়তা তত জমেছে। রোলারকোস্টারের মতো কখনও ফ্রান্স, কখনও আর্জেন্টিনা ম্যাচে এগিয়ে গিয়েছে। কিন্তু ট্রাইবেকারে শেষ হাসি হেসেছেন স্কালোনির ছেলেরা।

এই জয়ের পর স্বাভাবিকভাবে উল্লসিত মেসিরা। ৩৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হয়ে আর্জেন্টিনার সমর্থকরাও আনন্দিত। চ্যাম্পিয়নরা উচ্ছ্বাসে মাতবেন সেটাই স্বাভাবিক। আনন্দে চোখের জলও বাঁধ মানেনি আর্জেন্টিনার ফুটবলারদের।



