Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের নতুন ঠিকানা তিহার জেল, রাতেই রাজধানী যাত্রা কেষ্টর!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনুব্রত মণ্ডলকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করবে ইডি, দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত এই রায় দিয়েছে। শুক্রবারই গরুপাচার কাণ্ডে বীরভূম তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আবেদন খারিজ করে দেয় আদালত। অনুব্রত মণ্ডলকে ইডি মামলায় ‘অভিযুক্ত’ হিসেবে মান্যতা দিয়েছেন বিচারপতি বিবেক চৌধুরী। অনুব্রত মণ্ডলকে তিহার জেলে রেখে জেরা করা হবে।

আরও পড়ুনঃ বেতন বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, রণক্ষেত্র আকার নিল এলাহাবাদ বিশ্ববিদ্যালয়

উল্লেখ্য, গরুপাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে আবেদন দাখিল করেছিল ইডি। দিল্লি যাওয়া রুখতে সিবিআই এর পরে ইডির হাতে গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল দ্বারস্থ হয়েছিলেন দিল্লি হাইকোর্টের। অনুব্রতর হয়ে আদালতে আবেদন করেন আইনজীবী কপিল সিব্বল।

অনুব্রত মণ্ডলের নতুন ঠিকানা তিহার জেল, রাতেই রাজধানী যাত্রা কেষ্টর!
অনুব্রত মণ্ডলের নতুন ঠিকানা তিহার জেল, রাতেই রাজধানী যাত্রা কেষ্টর!

কেষ্টর আইনজীবী আবেদনে বলেন, অনুব্রত মণ্ডল অসুস্থ। অসুস্থতার কথা বিবেচনা করে যাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া না হয়। দিল্লি হাই কোর্টের নির্দেশ ছিল, অনুব্রতের মামলার বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে রাউজ অ্যাভেনিউ আদালত। সেই অনুযায়ী শনিবার আদালতে মামলাটির শুনানি হয়। সেখানেই অনুব্রত মণ্ডলের সমস্ত আবেদন খারিজ করে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত।

anubrata mondal 2 sixteen nine 2

নতুন বছর পড়ার আগেই বাংলা ছেড়ে রাজধানী যেতে হতে পারে বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত সমস্ত দিক খতিয়ে দেখার পর জানিয়েছে গোরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ায় কোনও বাধা নেই। সূত্রের খবর, ইডির তরফে চেষ্টা করা হবে মঙ্গলবার সকাল ১০টার মধ্যে অনুব্রত মণ্ডলকে যেভাবেই হোক এ রাজ্যের সীমানার বাইরে নিয়ে যাওয়ার।

অনুব্রত মণ্ডলের নতুন ঠিকানা তিহার জেল, রাতেই রাজধানী যাত্রা কেষ্টর!

Anubrata Mondal 1663317843100 1663317843339 1663317843339

উল্লেখ্য, চলতি বছরের ১১ই অগাস্ট গোরুপাচার কাণ্ডে নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। সিবিআই হেফাজতে কিছুদিন থাকার পর তাঁর ঠিকানা হয় আসানসোল জেল। ইডি-এর দাবি, গোরু পাচার মামলায় প্রচুর বেআইনি লেনদেনের তথ্য মিলেছে। একইসঙ্গে অনুব্রত মণ্ডলের বিপুল হিসাব বহির্ভূত সম্পত্তির উৎস পেতে চায় ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর