Messi: অভিনন্দনের বন্যায় ভাসছেন মেসি, মোদী থেকে সচিন অমিতাভ থেকে নেইমার, কে নেই সেই তালিকায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কাতার বিশ্বকাপের ফাইনালকে ফুটবলের ইতিহাসে অন্যতম রোমাঞ্চকর ম্যাচ বলে অভিহিত করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার রাতে ফাইনাল খেলা শেষ হওয়ার পর তিনি টুইট করে বিজয়ী দল আর্জেন্টিনাকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে কুর্নিশ করেছেন ফ্রান্সের লড়াইকেও।

আরও পড়ুনঃ

মোদি লিখেছেন, ”সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে এই ফাইনাল। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন! এবারের টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে ওরা। আর্জেন্টিনা ও মেসির দুর্দান্ত জয়ে উচ্ছ্বসিত লাখো লাখো ভারতীয় ভক্ত।” আর্জেন্টিনার কাপ জয়ের পরে মাস্টার ব্লাস্টার টুইট করে অভিনন্দন জানান ফুটবলের রাজপুত্রকে। শচীন লেখেন, ”মেসির জন্য কাপ জেতার জন্য অনেক অভিনন্দন আর্জেন্টিনাকে।

অভিযান শুরু করার পরে দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটাল ওরা। বিশেষ করে ধন্যবাদ জানাই মার্টিনেজকে। এক্সট্রা টাইমের প্রায় শেষের দিকে দুরন্ত সেভ করে দলকে বাঁচাল। মার্টিনেজের ওই দুরন্ত সেভাটার পরই আমার মনে হয়েছিল আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে।” শাহরুখ খান আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।

তিনি লিখেছেন, ”আমরা অন্যতম সেরা বিশ্বকাপ ফাইনাল দেখলাম। আমি টিভিতে আমার মায়ের সঙ্গে বিশ্বকাপ দেখেছিলাম। সেটা মনে পড়ছে। এখন আমার বাচ্চাদের সঙ্গে বিশ্বকাপ উপভোগ করি। আমাদের সবাইকে প্রতিভা, কঠোর পরিশ্রম এবং স্বপ্নে বিশ্বাস রাখার জন্য মেসিকে ধন্যবাদ।”

অভিনন্দনের বন্যায় ভাসছেন মেসি, মোদী থেকে সচিন অমিতাভ থেকে নেইমার, কে নেই সেই তালিকায়

নেইমার দা সিলভা। ব্রাজিলের ফুটবলের মহানায়ক। তা সে যতই প্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল হোক না কেন। আর নেইমার তো কবেই মেসিকে বড় ভাই বলে মেনে নিয়েছেন। তাই আজ ভাইয়ের বিশ্বসেরা হওয়ার আনন্দ উপভোগ করছেন সাম্বা কিং। তিনি লিখেছেন, সোশ্যাল মিডিয়ায় রবিবার রাতে আর্জেন্টিনা বনাম ফ্রান্স ম্যাচের পর নেইমার মেসির বিশ্বকাপ স্পর্শ করার ছবি দিয়ে লেখেন, শুভেচ্ছা ভাই। তোমার এটা প্রাপ্য ছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত