Lionel Messi: এত বছর ধরে তুমি কতটা কষ্ট পেয়েছ কেবল আমি জানি, চোখে আনন্দাশ্রু নিয়ে বললেন মেসির আন্তোনেল্লা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরোঃ ‘বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর’- কবি যেভাবে বলেছেন ঠিক সেভাবেই পুরুষের সমস্ত সাফল্যের পিছনে থাকেন একজন নারী। সেই কথার এক আশ্চর্য সমাপতন বিশ্বকাপের ময়দানে আর্জেন্টিনার জয়ের পর। বিশ্বকাপ পেয়েছে তাঁর নতুন ভগবানকে। আর সেই ভগবান মেসি জয়ের প্রথম স্বাদ ভাগ করে নিলেন স্ত্রী আন্তেলনার সঙ্গে। মাঠের ১১ জন সতীর্থ পেলেও, নিজের জীবনযুদ্ধে, নিজের সঙ্গে নিজের লড়াইতে সহযোদ্ধা হিসাবে পেয়েছিলেন একমাত্র আন্তোনেল্লাকে। এই জয়ের পর চোখ খুঁজেছিল সেই নারীকেই।  জয়ে চোখে আনন্দাশ্রু নিয়ে  মেসির  আন্তোনেল্লা  কী বললেন?

আরও পড়ুনঃ মেসির গায়ে কালো পোশাক! শেষ লগ্নে তৈরি হল বিতর্ক

বিশ্বকাপ জেতার পর অনুভূতিরা জট পাকিয়ে যাচ্ছিল। মাঠের মাঝেই স্ত্রীকে আলিঙ্গন করে বসেছিলেন ফুটবলের ভগবান। চোখে আনন্দাশ্রু। শব্দে বাঁধতে সময় লাগলো আন্তোনেল্লার, এদিন নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখলেন, “বিশ্ব চ্যাম্পিয়ন। কী ভাবে লিখতে শুরু করব এখনও ঠিক বুঝতে পারছি না। মেসি তোমার জন্য আমরা গর্বিত, আমি গর্বিত । কখনও হাল ছাড়তে নেই, ধন্যবাদ এটা শেখালে তুমি। শেষ পর্যন্ত লড়াই করে যেতেই হয়। অবশেষে এল সেই মুহূর্ত। তুমি বিশ্ব চ্যাম্পিয়ন। এত বছর ধরে তুমি কতটা কষ্ট পেয়েছ, সেটা কেবল আমি জানি। বিশ্বকাপ পাওয়ার জন্য তুমি কী ভীষণভাবে অপেক্ষা করছিলে সেটা আমি নিজে চোখে দেখেছি। এগিয়ে চলো আর্জেন্টিনা”।

আরও পড়ুনঃ মেসির হাতে বিশ্বকাপ উঠবে, দিনক্ষণ মিলিয়ে সাত বছর আগেই ভবিষ্যতবাণী করেছিলেন ইনি!

এত বছর ধরে তুমি কতটা কষ্ট পেয়েছ কেবল আমি জানি, চোখে আনন্দাশ্রু নিয়ে বললেন মেসির আন্তোনেল্লা
এত বছর ধরে তুমি কতটা কষ্ট পেয়েছ কেবল আমি জানি, চোখে আনন্দাশ্রু নিয়ে বললেন মেসির আন্তোনেল্লা

মাত্র ৫ বছর বয়সে আলাপ আন্তোনেল্লার সঙ্গে। মেসির বন্ধু লুকাস স্কাগ্লিয়ার বোন আন্তোনেল্লা। ছোটবেলার বান্ধবী থেকে বর্তমানের স্ত্রী সম্পর্কের স্তরে লুকিয়ে হাজার হাজার গল্প। কখনও হার কখনও জিত। কখনও অপমান, কখনও বদনাম, ওঠা-পড়া নিয়ে আরও শক্ত হয়েছে তাঁদের হাত। আন্তোনেল্লা রোকুজ়োর সঙ্গে মেসির সম্পর্কের কথা যখন প্রথম সামনে আসে ২০০৮ সালে। তখন স্বীকৃতি না দিলেও একবছরের মধ্যেই ঘোষণা করে দেন তিনি।

messi son

২০১২ সালে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। ইকুয়েডরের বিরুদ্ধে গোল করে জার্সির ভিতরে পেটে বল ঢুকিয়ে সেই কথা বিশ্বের সামনে জানিয়েছিলেন মেসি। ২০১৫ সালে জন্ম হয় মেসি এবং আন্তোনেলার দ্বিতীয় সন্তান মাতেয়োর। এরপর ২০১৭ তে বিয়ে করেন আন্তোনেলাকে। আর কোন নারীতে আসক্ত হননি তিনি, স্বীকৃতি দিয়েছেন নিজের ভালবাসাকে। তাই জয়ের পর নিজের পরিবারকে প্রথম খুঁজেছেন বাঁ পায়ের যাদুকর।

এত বছর ধরে তুমি কতটা কষ্ট পেয়েছ কেবল আমি জানি, তাই জয়ের পর চোখ খুঁজেছিল আন্তোনেল্লাকেই 

messi 10

মেসির সব খেলাতেই স্টেডিয়ামে থেকেছেন । আর তাঁর উপস্থিতি যেন মাঠে লড়াইয়ে আরও শক্তি জুগিয়েছে মেসিকে। তাই এদিন,হাতে ট্রফি নিয়ে কেঁদে ফেললেন আন্তোনেল্লা । এই ট্রফির জন্যই তো কত বছরের সংগ্রাম, স্ত্রীকে জড়িয়ে ধরে আবেগে ভাসলেন মেসিও । তাঁদের ভাইরাল হওয়া ছবির মধ্যে দেখা যাচ্ছে হাতে বিশ্বকাপ নিয়ে দাঁড়িয়ে আন্তোনেল্লা । আর ছবি তুলছেন মেসি । কোনও ছবিতে আবার ট্রফিতে চুম্বন এঁকে দিচ্ছেন মেসির স্ত্রী। ছেলেদের খুনসুটি আর উল্লাসের মাঝেই নিরন্তর চলছে পরের প্রজন্মের মেসির জয়যাত্রা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত