HomeTagsLeft

left

মহকুমা নির্বাচনে ঘুরবে মোড়! প্রার্থী দিল বামেরা

বুধবার বেলা ১ টা নাগাদ জেলা বামফ্রণ্টের তরফে এই মনোনয়ন জমা দেওয়া হয়েছে। এবার শিলিগুড়ি মহকুমা পরিষদ নির্বাচনের মাধ্যমে নিজেদের দূর্গ ফেরাতে চাইছে বামফ্রন্ট। মহকুমা নির্বাচনে ঘুরবে মোড়! তাই ভেবচিন্তে প্রার্থী প্রকাশ করা হয়েছে বলেই জানিয়েছেন জীবেশ সরকার।   

বামেদের বিধানসভায় ‘গণতন্ত্রের ক্ষমতা’ বোঝাবেন তৃণমূলের বিধায়করা

দুই দিনের কনফারেন্সে উপস্থিত হবেন ২২ রাজ্যের ১৬০ জন বিধায়িকা। সেই অনুষ্ঠানে যোগ দিতে বাংলা থেকে পাড়ি দিচ্ছেন ৫ জন তৃণমূল বিধায়িকা। বামেদের বিধানসভায় বক্তব্য রাখবেন তৃণমূল বিধায়িকারা। 

দোষী প্রমাণিত হলে দায়ী নিজেই, শিলিগুড়ির জমি মাফিয়াকাণ্ডে জানাল বামফ্রন্ট  

শিলিগুড়িতে জমি মাফিয়াদের ধরপাকড় শুরু হতেই অভিযুক্তের তালিকায় উঠে এল দুই সিপি(আই)এম নেতার নাম। ঘটনার পরেই নড়েচড়ে বসল দার্জিলিং জেলা বামফ্রন্ট। জেলা বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, দোষী প্রমাণিত হলে দায়ী নিজেই। দল কোনওমতেই দায়ী নয়। অথবা দলকে কোনমতেই দায়ী করা যাবে না।

হাঁসখালির পথে বিজেপি তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা, প্রতিবাদে নামছে বামেরাও

হাঁসখালির ঘটনার প্রভাব পড়েছে জাতীয় রাজনীতিতে। এবার হাঁসখালির পথে বিজেপি তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা। অন্যদিকে,হাঁসখালি বাস স্ট্যান্ডসংলগ্ন এলাকায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে বামেদের প্রতিবাদ সভা রয়েছে।

বাবুলকে বালিগঞ্জের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, বাম প্রার্থীকে ভোট দেওয়ার আর্জি দীপঙ্কর ভট্টাচার্যের

তৃণমূলের প্রার্থী সদ্য বিজেপি ত্যাগী বাবুল সুপ্রিয়। তাঁর দলবদলকে প্রচারের মূলভাগে রেখেই প্রচার করছেন বিরোধীরা। এবার বাবুলের বিরুদ্ধে সরব হলেন সিপিআইএম(এল) -এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, বাবুলকে বালিগঞ্জের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। 

Mamata Banerjee: মাধ্যমিক পরীক্ষায় ব্যাঘাত নয়, আনিস কান্ডে আন্দোলনকারীদের কড়া বার্তা মমতার।

মাধ্যমিক পরীক্ষায় ব্যাঘাত নয়, আনিস কান্ডে আন্দোলনকারীদের কড়া বার্তা মমতার। মমতার বার্তা, 'সামনে মাধ্যমিক পরীক্ষা আছে। ৭ মার্চ থেকে পরীক্ষা। আমি সবার কাছে আবেদন করব, বাচ্চাদের পরীক্ষায় যেন কোনও অসুবিধা না হয়।' কয়েক সেকেন্ড থেমে তিনি আরও বলেন, 'মিটিং, মিছিল, বিক্ষোভ তো সারাবছর করে এসেছেন। ৩০ বছর ধরে করেছেন। বাংলার অর্থনীতিকে পঙ্গু করেছেন। শিল্প, কৃষি কোনও কিছুই করেননি।'

Asansole: টসে জিতে কাউন্সিলর তৃণমূল প্রার্থী, হারালেন বাম প্রার্থীকে

আসানসোল পুর নির্বাচনে নজিরবিহীন ঘটনা। সমান সমান ভোট পাওয়ার পর টসে জিতে কাউন্সিলর তৃণমূল প্রার্থী।ভোটের অঙ্ক মেলাতে পারলেও ভাগ্যের খেলায় হার স্বীকার করে নিলেন বাম প্রার্থী।

Trending Now