হাঁসখালির পথে বিজেপি তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা, প্রতিবাদে নামছে বামেরাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাঁসখালির ঘটনার প্রভাব পড়েছে জাতীয় রাজনীতিতে। এবার হাঁসখালির পথে বিজেপি তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা। অন্যদিকে,হাঁসখালি বাস স্ট্যান্ডসংলগ্ন এলাকায় ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্য়ায়ের নেতৃত্বে বামেদের প্রতিবাদ সভা রয়েছে।

আরও পড়ুনঃ আর এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ রাজ্যে, এবার শান্তিনিকেতনে

উল্লেখ্য, হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন উত্তরপ্রদেশের যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, সাংসদ রেখা বর্মা, অভিনেত্রী খুশবু সুন্দর, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন।সেখানে পরিবারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলবেন তাঁরা। কীভাবে তদন্ত এগোচ্ছে? সেবিষয়েও খোঁজ নেবেন তাঁরা।

Whistleblower CBI officer retired compulsorily - The Sunday Guardian Live

ইতিমধ্যেই তাহেরপুর বিজেপির পার্টি অফিস ছেড়ে হাঁসখালিতে নির্যাতিতা বাড়ির উদ্দেশে যাত্রা বিজেপির তথ্যানুসন্ধান কমিটির পাঁচ সদস্যদের। আর কিছু সময়ের মধ্যেই হাঁসখালিতে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন তাঁরা। গোটা পরিস্থিতি খতিয়ে দেখার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট দেবেন তাঁরা।

হাঁসখালির পথে বিজেপি তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা, বাড়ছে রাজনৈতিক পারদ 

হাঁসখালির পথে বিজেপি তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা, বাড়ছে রাজনৈতিক পারদ 
হাঁসখালির পথে বিজেপি তথ্যানুসন্ধান কমিটির সদস্যরা, বাড়ছে রাজনৈতিক পারদ 

ইতিমধ্যেই ডিএনএ পরীক্ষার ওপর ভরসা রাখছে সিবিআই। অভিযুক্তের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করেছে সিবিআই। ৪ তারিখ বার্থডে পার্টিতে এসেছিল নির্যাতিতা। ওই রাতেই অতিরিক্ত রক্তক্ষরণের জেরে তাঁর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত