আর এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ রাজ্যে, এবার শান্তিনিকেতনে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এ বার আর এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ রাজ্যে। এবারের ঘটনাস্থল শান্তিনিকেতন। চড়ক মেলা থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে তাকে তিন চার জন মিলে গণধর্ষণ করে বলে অভিযোগ। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আরও পড়ুনঃ নববর্ষের আবহে কতক্ষন খোলা থাকবে বেলুড় মঠ? জেনেনিন

পুলিশে অভিযোগ দায়ের হয়েছে।নাবালিকাকে বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শান্তিনিকেতন থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদি এখনও পর্যন্ত কোন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। বীরভূমের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী বলেন, ‘‘আমরা একটা অভিযোগ পেয়েছি।

তদন্ত হচ্ছে। মেলা থেকে ফেরার পথে তিন চার জন ছেলে ওই নাবালিকার উপর অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ। মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আমরা তদন্ত করছি।’’গোটা বাংলা জুড়ে বেড়ে উঠছে নারী নির্যাতন এবং শিশুদের ওপর অত্যাচারের ঘটনা ।

আর এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ রাজ্যে, এবার শান্তিনিকেতনে

এই বিষয় মাথায় রেখেই কলকাতা পুলিশের মতোই এবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে এক বিশেষ মহিলা পুলিশ বাহিনী গঠন করা হয়েছে, যার নাম ‘উইনার্স’। বাংলা নববর্ষের প্রথম দিন দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে উইনার্স টিম-এর যাত্রা শুরু হল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন