নববর্ষের আবহে কতক্ষন খোলা থাকবে বেলুড় মঠ? জেনেনিন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরের প্রথমদিকেই রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছিল করোনা সংক্রমণ। প্রতিদিন সংক্রমিত হচ্ছিলেন বহু সংখ্যক মানুষ। তাই বছরের প্রথম সপ্তাহেই দর্শনার্থীদের জন্য বন্ধ হয়ে যায় বেলুড় মঠ। তবে ফেব্রুয়ারির শেষের দিক থেকে অনেকটাই নিয়ন্ত্রনে আসে রাজ্যের পরিস্থিতি। সেজন্য সমস্ত দিক  খতিয়ে দেখে সকলের জন্য বেলুড় মঠ খোলার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। বর্তমানে সেখানে দর্শক-ভক্তদের প্রবেশ অবাধ।

আরও পড়ুনঃ আজ পয়লা বৈশাখ, সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

গত ফেব্রুয়ারির শেষের দিকে বেলুড় মঠ ফের খোলা হলেও জারি ছিল একাধিক বিধিনিষেধ। সেক্ষেত্রে নির্ধারিত সময়ের অনেক আগেই বন্ধ হয়ে যেত মঠ চত্বর। যা রীতিমতো হতাশায় ফেলত দর্শনার্থীদের। তবে এবার বাংলার নতুন বছরের প্রথম দিন সকাল ৬ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত খোলা ছিল বেলুড় মঠ।

নববর্ষের আবহে কতক্ষন খোলা থাকবে বেলুড় মঠ? দেখুন

Belur Math closes gates for devotees as Covid-19 rages in West Bengal | Kolkata - Hindustan Times
নববর্ষের আবহে কতক্ষন খোলা থাকবে বেলুড় মঠ? জেনেনিন

একইরকম ভাবে বিকেল ৪ টে থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকবে মঠ। পূর্বে রাজ্যের করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে বন্ধ হয়েছিল সমস্ত দর্শনীয় স্থান। বাদ যায়নি বেলুড় মঠ। তবে এখন অনেকটাই আলাদা পরিস্থিতি। তাই আগে শুধুমাত্র মন্দির দর্শনের অনুমতি থাকলে ও বর্তমানে গুরু প্রনাম, আরতি দর্শন, ভোগ বিতরন সবেতেই দেওয়া হয়েছে ছাড়। এমনকি গঙ্গাবক্ষে বসার ও অনুমতি মিলবে এবার থেকে। যা শুনে খুশির আমেজ সকলের মধ্যে।

The Famous Temple of Belur Math in Belur Established by Swami Vivekananda Editorial Stock Photo - Image of history, houses: 191968668

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন