আজ পয়লা বৈশাখ, সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ পয়লা বৈশাখ। ১৪২৮ সালকে বিদায় জানিয়ে ১৪২৯ এর পথ চলা শুরু। যা নিয়ে উৎসবে মাতোয়া গোটা বাংলা। করোনা পরিস্থিতির জেরে বিগত কয়েকবছর এই দিনটি ভালোভাবে পালন না হলেও বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে পরিস্থিতি। তাই এবার ১৪২৯ কে স্বাগত জানিয়ে ধুমধাম করে বাংলাজুড়ে পালিত হচ্ছে এই দিনটি।

আরও পড়ুনঃ কেমন কাটবে নববর্ষের প্রথম দিন? রাশিফল জেনেনিন

বিভিন্ন সংগঠন ও ক্লাবগুলির উদ্যোগে বছরের এই প্রথম দিনটি নানা অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়ে থাকে। একইরকম ভাবে বাংলার নতুন বছরের এই দিনটিতে দক্ষিনেশ্বরে ও ভিড় থাকে চরমে। এছাড়া ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলিতে থাকে হালখাতার চল। সেইসঙ্গে মিষ্টি মুখ ও দেদার আড্ডা।

এই শুভ দিনের কথা মাথায় রেখেই আজ নিজেদের টুইটার অ্যাকাউন্ট থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর পেজ থেকে বাংলা ও ইংরাজি উভয় হরফেই দুটি শুভেচ্ছা পত্রের ছবি সকলের সামনে আসে। যেখানে লেখা, “পয়লা বৈশাখের শুভেচ্ছা। বিশেষ এই অনুষ্ঠানটি বাঙালির অসামান্য সংস্কৃতিকেই প্রকাশ করে। আমি আশা করি আগামী বছরটি আনন্দ,শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসবে।আমাদের সব ইচ্ছে পূরণ হোক। শুভ নববর্ষ!”

আজ পয়লা বৈশাখ, শুভেচ্ছা বার্তা মোদী-মমতার 

Narendra Modi and Mamata Banerjee wishes in Nababarsha । Sangbad Pratidin
আজ পয়লা বৈশাখ, সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী

একইরকম নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যবাসী কে নতুন বছরের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি লেখেন, ” শুভ নববর্ষ ১৪২৯। নববর্ষে শুভ আনন্দে জাগো। সকলকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আগামী দিনগুলি খুব আনন্দে কাটুক।”

Prep up for Poila Baisakh with NX Hotel's extensive Bengali menu

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত