বামেদের বিধানসভায় ‘গণতন্ত্রের ক্ষমতা’ বোঝাবেন তৃণমূলের বিধায়করা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি পালিত হচ্ছে সারা দেশজুড়ে। সেই উপলক্ষে বিশেষ আলোচনা চক্রের আয়োজন করেছে কেরল বিধানসভা। দুই দিনের কনফারেন্সে উপস্থিত হবেন ২২ রাজ্যের ১৬০ জন বিধায়িকা। সেই অনুষ্ঠানে যোগ দিতে বাংলা থেকে পাড়ি দিচ্ছেন ৫ জন তৃণমূল বিধায়িকা। বামেদের বিধানসভায় বক্তব্য রাখবেন তৃণমূল বিধায়িকারা।

আরও পড়ুনঃ সৌরভের বাড়িতে হাজির রজনীকন্যা ঐশ্বর্য, ফের উস্কে দিল দাদার বায়োপিকের জল্পনা

তৃণমূলের প্রতিনিধি দলের তরফে উপস্থিত থাকছেন, নারী ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজার। তিনিই দেবেন নেতৃত্ব। এ ছাড়া ওই দলে রয়েছেন চৌরঙ্গির বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম এবং ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র। বুধবারই কেরলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন তাঁরা।

LDF hails victory in Kerala civic body election; people rejected propaganda, says A Vijayaraghavan | Latest News India - Hindustan Times

আগামী ২৬ এবং ২৭ মে, এই দুই দিনের জন্য ওই আলোচনাসভার আয়োজন করা হয়েছে। মূল বিষয়বস্তু ‘গণতন্ত্রের ক্ষমতা’। ওই আলোচনাসভা অনুষ্ঠিত হবে তিরুঅনন্তপুরমে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের মাধ্যমে সুচনা হবে অনুষ্ঠানের। দু’দিন আলোচনার পর এক দিন অংশগ্রহণকারীদের ভ্রমণেরও ব্যবস্থা করা হয়েছে।

বামেদের বিধানসভায় উপস্থিত হচ্ছে পাঁচ প্রতিনিধি দল  

বামেদের বিধানসভায় উপস্থিত হচ্ছে পাঁচ প্রতিনিধি দল  
বামেদের বিধানসভায় উপস্থিত হচ্ছে পাঁচ প্রতিনিধি দল

কেরল বিধানসভার স্পিকার এমবি রাজেশ জানিয়েছেন, ৭৫ তম স্বাধীনতা দিবস এবং আজাদি কা মহোৎসব উপলক্ষে সংসদের সচিব এবং কেন্দ্র সরকারের তরফে একটি উদ্যোগ নেওয়ার কথা বলে হয়েছিল। তখনই আমরা এই সম্মেলন আয়োজন করার সিদ্ধান্ত নিই। ২২ টি রাজ্য থেকে মহিলা প্রতিনিধিরা উপস্থিত থাকবে। নাগাল্যান্ড বিধানসভায় কোনও মহিলা সদস্য না থাকার কারণে উপস্থিত থাকবেন রাজ্যসভার সদস্য এসপি কোনায়াক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত