সৌরভের বাড়িতে হাজির রজনীকন্যা ঐশ্বর্য, ফের উস্কে দিল দাদার বায়োপিকের জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শহর জুড়ে এখন আইপিএল জ্বর। ইডেন গার্ডনে বসছে আইপিএলের প্লে-অফ এবং এলিমিনেটর ম্যাচ, সেই উপলক্ষ্যেই কলকাতায় হাজির রজনীকান্ত কন্যা ঐশ্বর্য ও তাঁর দুই পুত্র। সোমবার রাতে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে হাজির ছিলেন ঐশ্বর্য। সেখানে ডিনার সারেন তারকা পরিচালক।

আরও পড়ুনঃ IPL-এ ফিরছেন এবি? নিজে মুখে বললেন কি করতে চলেছেন তিনি

পেশায় চলচ্চিত্র পরিচালক ঐশ্বর্য, তবে রজনীকান্তের কন্যা বা ধনুশের স্ত্রী হিসাবেই এতদিন লোকে বেশি চিনেছে তাঁকে। সম্প্রতি ধনুশের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন ঐশ্বর্য। এখন নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিচ্ছেন। তবে দাদার বাড়িতে রজনীকান্ত কন্যার যাওয়া নিয়ে তৈরি হয়েছে জল্পনা। জাতীয় স্তরের একাধিক প্রচারমাধ্যামের খবর অনুযায়ী, সৌরভের বায়োপিক পরিচালনা করবেন স্বয়ং ঐশ্বর্য রজনীকান্ত।

সৌরভের বাড়িতে হাজির রজনীকন্যা ঐশ্বর্য

এতেই সৌরভের বায়োপিক পরিচালনার জল্পনা আরও জোরালো হয়েছে। বেশ কিছুদিন ধরেই সৌরভের বায়োপিক নিয়ে জাতীয় স্তরে আলোচনা চলছে। চলতি বছরের মার্চে সৌরভ স্বয়ং জানিয়েছিলেন তাঁর বায়োপিক প্রযোজনা করবে লাভ ফিল্মস। যে প্রযোজনা সংস্থার মালিক লাভ রঞ্জন।

সৌরভের বাড়িতে হাজির রজনীকন্যা ঐশ্বর্য

তবে বায়োপিকের এই ঘোষনার পরেই আলোচনা শুরু হয়, ছবির পরিচালনা কে করবেন। এমন আবহেই ঐশ্বর্য রজনীকান্তের কলকাতা ভ্রমন এবং সৌরভের বাড়িতে অতিথি হওয়া নতুন ঘটনার ইঙ্গিতবাহী। উল্লেখ্য এর আগে শচীন, মহেন্দ্র সিং ধোনি, আজহারের পর, এবার বড় পর্দায় আসতে চলেছে সৌরভ গাঙ্গুলির বায়োপিক।

27 14

সৌরভের বাড়িতে হাজির রজনীকন্যা ঐশ্বর্য, ফের উস্কে দিল দাদার বায়োপিকের জল্পনা

28 14

তা ছাড়া ধোনির বায়োপিক বক্স অফিসে যে সাড়া ফেলেছিল, স্বাভাবিকভাবেই তার সঙ্গে তুলনা চলে আসবে মহারাজের বায়োপিকের। জানা যায়, সিনেমার স্ক্রিপ্টে এই খেলোয়াড়ের গোটা ক্রিকেট ক্যারিয়ারের কথাই তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে সৌরভের অভিষেক, জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক, লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো, সবকিছুই এই বায়োপিকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত