নজরবন্দি ব্যুরোঃ আরসিবি তো বটেই আইপিএলের কিংবদন্তি এবি ডিভিলিয়ার্স। গত সংস্করণের পরে আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত সমর্থক তো বটেই গোটা ক্রিকেট মহলের কাছেই ভীষণ আবেগী এক বিষয়। আরসিবির অবিচ্ছেদ্য অংশ প্রোটিয়াজ কিংবদন্তি।
আরও পড়ুনঃ বিষয় নির্বাচন এবার নবম শ্রেণি থেকেই! সুপারিশ সিলেবাস কমিটির


ডিভিলিয়ার্সের অনুপস্থিতিতে ফিনিশারের দায়িত্ব পালন করছেন দীনেশ কার্তিক। তা সত্ত্বেও এবিডিকে এখনও বাইশ গজে মিস করছেন সমর্থকরা। তবে শীঘ্রই আইপিএলে দেখা যেতে চলেছে ডিভিলিয়ার্সকে, চিরচেনা আরসিবির জার্সিতেই। বিরাট বলেছিলেন, ‘মিস করছি এবিকে। প্রায় প্রতিদিন ওর সঙ্গে কথা হয়। আমাকে ম্যাসেজও করে। এবি এখন আমেরিকায় রয়েছে।

এবার বিরাটের মন্তব্যেই সিলমোহর দিলেন এবি। কিন্তু ফের কি পুরনো দলে তাঁর কামব্যাক করার সম্ভাবনা রয়েছে? উত্তরটা এবার নিজেই দিয়ে দিলেন এবি। প্রাক্তন প্রোটিয়া ব্যাটার জানালেন, ‘কান পাতলেই কিচির মিচির শুনতে পাচ্ছি, কারা যেন বলছে বেঙ্গালুরুতে খেলা হবে।



IPL-এ ফিরছেন এবি? নিজে মুখে বললেন কি করতে চলেছেন তিনি

তাই নিজের সেকেন্ড হোমে আমি ফিরতেই পারি। আবার ভরা চিন্নাস্বামী স্টেডিয়াম দেখতে চাই। আমি সত্যিই ফিরতে আগ্রহী।’ এবির কথায়, ‘বিরাট বিষয়টা নিশ্চিত করেছে অনেকটাই। তবে এখনও সবকিছু চূড়ান্ত নয়। পরবর্তী আইপিএলে আমি ফিরতেই পারি। তবে হয়ত কোনও নতুন ভূমিকায়।’








