এই বিষয়ে মঙ্গলবার রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। প্রসঙ্গত, সোমবার রাজ্যের বেশ কিছু জায়গায় পুনর্নির্বাচন হয়েছে। গতকাল বিকেলেই একথা ঘোষণা করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
ক্রমিক সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ। সভায় বা মিছিলে কতজন যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানাতে হবে পুলিশকে।
গত বৃহস্পতিবারই এই মামলায় বিচারপতি মান্থা তাঁর নির্দেশে জানিয়েছিলেন, এখনই পরেশকে গ্রেফতার করা যাবে না। শুনানি-পর্বে তিনি বলেন, ‘‘পুলিশ তদন্ত জারি রাখবে। তবে পরেশকে গ্রেফতার করতে পারবে না। জিজ্ঞাসাবাদে ভিডিয়ো কনফারেন্সে তিনি উপস্থিত থাকতে পারবেন।’’