রাজনৈতিক সমাবেশ-মিছিলের ক্ষেত্রে নিয়মে বড় বদল হাইকোর্টের, জারি নির্দেশিকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাঙড়ে সিপিএমের সভার অনুমতি নিয়ে বিতর্কের জের। গোটা রাজ্যে যে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের সভা বা মিছিলের অনুমতির ক্ষেত্রে নয়া বিধি জারি কলকাতা হাই কোর্টের । এবার থানা নয়, মিটিং-মিছিলের অনুমতি সংক্রান্ত যাবতীয় আবেদন করতে হবে জেলার এসপি বা কমিশনারেটে সিপি’র অফিসে।

আরও পড়ুনঃ চাকরি বাতিলের আইন বাতিল চাই, মামলা গড়াল হাইকোর্টে

27 3

শুক্রবার এ ব্যাপারে একটি সার্বিক নীতি তৈরি করে দিয়েছেন বিচারপতি মান্থা। রাজ্যে বিরোধী দলগুলির রাজনৈতিক সভা করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলে অভিযোগ ছিল। শুক্রবার এ সংক্রান্ত মামলার শুনানি ছিল বিচারপতি মান্থার এজলাসে। সেখানে এই নির্দেশ দিয়ে বিচারপতি বলেছেন,

29 5

‘‘আশা করছি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর মধ্যে বাছবিচার বা পক্ষপাতিত্ব না করে কোনও কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ।’’ একই সঙ্গে কী প্রক্রিয়ায় এই ধরনের সভার অনুমতি নিতে হবে, তা-ও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন বিচারপতি মান্থা।

রাজনৈতিক সমাবেশ-মিছিলের ক্ষেত্রে নিয়মে বড় বদল হাইকোর্টের, জারি নির্দেশিকা

28 6
রাজনৈতিক সমাবেশ-মিছিলের ক্ষেত্রে নিয়মে বড় বদল হাইকোর্টের, জারি নির্দেশিকা

এছারাও বিচারপতি মান্থার আরও নির্দেশ, কোনও দল কখন আবেদন জমা দিল, তার আলাদা লিখিত রেজিস্ট্রার রাখতে হবে। ক্রমিক সংখ্যা ধরে সেইসব আবেদন বিবেচনা করে অনুমতি দেবে পুলিশ। সভায় বা মিছিলে কতজন যোগ দিতে পারে তার সংখ্যা, কোথায় করতে চায় সেই জায়গা বা মিছিলের রুট জানাতে হবে পুলিশকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন