নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে রণক্ষেত্র হয়ে উঠেছিল বাংলা। জেলায় জেলায় অশান্তির ঘটনা, খুন, ভোট লুঠ, ব্যালট ভাঙচুর- নানা অভিযোগে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। এই পরিস্থিতিতে আজ প্রায় ৭০০ টি বুথে উপনির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিকে পঞ্চায়েত নির্বাচনে অশান্তি ও মৃত্যুর ঘটনায় ক্ষতিপূরণের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুনঃ পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিনও দলবদল, তৃণমূলে যোগদান BJP প্রার্থীদের
এই মামলা দায়ের করে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন তিনি। আর এবার অধীর বাবুর করা সেই মামলাই কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল সব রকম সাহায্য করতে হবে। মামলায় প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ভোট হিংসায় নিহতদের ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করতে হবে।

পরিবারের হাতে দেহ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। শেষকৃত্যেও সাহায্য করতে হবে। তবে অধীরের মামলা অনুযায়ী আহত এবং নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। তা আগামিদিনে বিবেচনা করতে হবে বলেই পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের।

এই বিষয়ে মঙ্গলবার রাজ্যকে রিপোর্ট জমা দিতে হবে। প্রসঙ্গত, সোমবার রাজ্যের বেশ কিছু জায়গায় পুনর্নির্বাচন হয়েছে। গতকাল বিকেলেই একথা ঘোষণা করেছিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
ভোটে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, অধীরের করা মামলায় রায় আদালতের

পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, দক্ষিণ দিনাজপুরের একাধিক বুথে পুনরায় ভোটগ্রহণ হয়েছে।



