নজরবন্দি ব্যুরো: দিন কয়েক আগে মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে তাঁকে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বলেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেব্যাপারে সম্মতিও জানিয়েছিলেন তিনি। এর পরই হুমকি ফোন আসছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের কাছে নিরাপত্তা চেয়ে মামলা করলেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক বাইরন বিশ্বাস।
আরও পড়ুনঃ ছবি না দেখেই নিষিদ্ধ করে দেওয়াটা এক্কেবারে ছেলেখেলার মত! ফের বিতর্কে সুদীপ্ত
সোমবার মামলাটির শুনানি হতে পারে বলে খবর। বাইরনের অভিযোগ, বিধায়ক হওয়ার পর থেকেই ফোনে হুমকি দেওয়া হচ্ছে তাঁকে। বিষয়টি নিয়ে কলকাতা পুলিশে অভিযোগ জানিয়েছেন তিনি। জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকেও। কিন্তু ফল না হওয়ায় আদালতের দ্বারস্থ হলেন।

আগামী সোমবার এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে উপ নির্বাচনের ভোট গণনা হয়। ২ মার্চ ভোটগণনা শেষে দেখা যায় ৪৭ শতাংশের বেশি ভোট পেয়ে তৃণমূল প্রার্থীকে হারিয়েছেন তিনি।
হুমকি ফোন আসছে লাগাতার, নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ বিধায়ক বাইরন বিশ্বাস

এর পরই তৃণমূলের অন্দরে তোলপাড় পড়ে যায়। কলকাতা হাইকোর্টে বাইরন বিশ্বাসের আইনজীবী আবেদন করেছেন, বিধায়ক পদে নির্বাচিত হওয়ার পর থেকেই বাইরনের কাছে নানা রকম হুমকি ফোন আসছে। যার ফলে নিরাপত্তার অভাবে ভুগছেন তিনি।









