Hookah Bars: এক্ষুনি বন্ধ হচ্ছে না হুক্কা বার, জানিয়ে দিল আদালত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হুক্কা বার বন্ধ নিয়ে কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার একক বেঞ্চের রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আপাতত বন্ধ হচ্ছে না কলকাতা শহরের কোনও বার। বুধবার প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, আগামী ৩ সপ্তাহের মধ্যে কলকাতা পুরসভাকে পেপারবুক জমা দিতে হবে।

আরও পড়ুনঃ খড়দায় অটো চুরি কাণ্ড, গ্রেফতার তৃণমূল নেতা!

এক্ষুনি বন্ধ হচ্ছে না হুক্কা বার, জানিয়ে দিল আদালত

৬ সপ্তাহ পর আবার মামলাটির শুনানি জন্য হবে।উল্লেখ্য, ডিসেম্বর মাসে বিজ্ঞপ্তি জারি করে শহরের সব হুক্কা বার বন্ধ করার নির্দেশ দেন মেয়র ফিরহাদ হাকিম। পুরসভা জানায়, কলকাতার বিভিন্ন হুক্কা বারে হুক্কার সঙ্গে মাদক মিশিয়ে বিক্রি করা হচ্ছে।

19
এক্ষুনি বন্ধ হচ্ছে না হুক্কা বার, জানিয়ে দিল আদালত

এধরনের প্রচুর অভিযোগ জমা পড়েছে। মেয়র ফিরহাদ হাকিম বলেন, হুক্কা বারে ভিড় জমান কলেজ, বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কিন্তু অনেক ক্ষেত্রেই সেই হুক্কার সঙ্গে মাদক বা ড্রাগ মিশিয়ে দেওয়া হচ্ছে। ফলে মাদকাসক্ত হয়ে পড়ছে যুবসমাজ।এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আদালতের দ্বারস্থ হয়েছিল অ্যাসোসিয়েশন অফ রেস্টুরেন্ট।

এক্ষুনি বন্ধ হচ্ছে না হুক্কা বার, জানিয়ে দিল আদালত

18

তাদের বক্তব্য ছিল, পুর আইনে কোথাও হুক্কা বার বন্ধ করার কথা বলা নেই। সেক্ষেত্রে কেন পুরসভার অর্ডার দেখাচ্ছে পুলিশ? হুক্কা পার্লারগুলি কোনও পুর আইন ভঙ্গ করছে না বলে দাবি ছিল তাদের। এরপরেই কীসের প্রেক্ষিতে হুক্কা বার বন্ধ করা হচ্ছে, তা জানতে চান বিচারপতি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন