নজরবন্দি ব্যুরোঃ এবার অটো চুরির দায়ে গ্রেফতার হল তৃনমূল নেতা! ধৃত অটো ইউনিয়নের ওই নেতার নাম অজিত সাউ। তিনি খড়দহ অটো অপারেটর্স ইউনিয়নের সম্পাদক। বাড়ি টিটাগড় আমিনা গলিতে। পুলিশ সূত্রে খবর, সম্প্রতি খড়দহ সমবায় ব্যাঙ্কের সামনে থেকে দুটি অটো চুরি হয়, এবং খড়দহ পিকে বিশ্বাস রোড থেকে আরও একটি অটো চুরি যায়। পরপর অটো চুরির অভিযোগ জমা পড়ে খড়দহ থানায়।
আরও পড়ুনঃ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশই বহাল, চাকরি বাতিল নিয়ে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ

তদন্তে নেমে পুলিশ এদিন অটো চুরির অভিযোগে আই.এন.টি.টি.ইউ.সি. পরিচালিত অটো ইউনিয়নের সম্পাদক ওই নেতা অজিত সাউকে গ্রেপ্তার করেছে। তবে এই চুরি চক্রের সাথে অজিত কি একাই ছিল, নাকি সাথে আর কেউ জড়িত রয়েছে তা তাকে পুলিশি হেফাজতে নিয়ে জানার চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, খড়দহে পরপর অটো চুরির ঘটনায় ঘুম উড়েছিল পুলিশের।

প্রথমে পুলিশের ধারণা হয়েছিল কোনও ছিচকে পোক্ত চোর এই ঘটনা ঘটাচ্ছে। কিন্তু তাই বলে ঘটনার সাথে কিনা আই.এন.টি.টি.ইউ.সি.’র নেতা জড়িত! পুলিশও এই বিষয়ে খানিকটা অবাক হয়ে গিয়েছে। এই ঘটনায় খড়দহ পৌরসভার উপ পৌরপ্রধান সায়ন মজুমদার জানিয়েছেন, যে দোষ করবে সে উপযুক্ত শাস্তি পাবে। পুলিশ পুলিশের কাজ করবে।
খড়দায় অটো চুরি কাণ্ড, গ্রেফতার তৃণমূল নেতা!
ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা জয় সাহা বলেন, বিভিন্ন জায়গায় অটোর দৌরাত্ম চালাচ্ছে এই ধরনের তৃনমূলের সম্পাদকের নামধারী নেতারা, আরো কোন কোন জায়গায় অটো চুরির ঘটনা ঘটেছে সেটা এই নেতাকে জেরা করেই পাওয়া যাবে। এই ধরনের ঘটনা তৃণমূলের নামধারী নেতা ছাড়া আর কারোর দ্বারা সম্ভব নয়।



