কামদুনিকাণ্ডের দুই প্রতিবাদী মুখ মৌসুমি কয়াল ও টুম্পা কয়াল আগেই তাঁরা সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। সেইমতই বুধবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় তাঁরা। এদিন বিমানবন্দরে দাঁড়িয়েই রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাঁরা।
কামদুনি গণধর্ষণ ও হত্যা মামলায় গত সপ্তাহে রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। নিম্ন আদালতে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামীদের সাজা মকুব করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
শনিবার বিকেলে কামদুনি পৌঁছে গেলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাস্তায় বসে মৌসুমী ও টুম্পা কয়ালদের সঙ্গে গলা মিলিয়ে প্রতিবাদ জানালেন তিনি। পাশাপাশি, কথা বললেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। আগামী দিনে যাতে তাঁরা ন্যায্য বিচার পান সে বিষয়ে সব রকমভাবে সাহায্য করার প্রতিশ্রুতিও দিয়েছেন সুকান্ত মজুমদার।
নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার কামদুনি গণধর্ষণ ও খুনের মামলায় রায়দান করেছে কলকাতা হাইকোর্ট। ফাঁসির সাজা মকুব করে যাবজ্জীবন দেওয়া হয়েছে ২ জন অভিযুক্তকে এবং যাবজ্জীবনের...