এই প্রেক্ষাপটে মমতার ভুমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। তৃণমূল সূত্রে খবর, দলের নেতাদের মধ্যে এই কাদা ছোড়াছুঁড়ি নিয়ন্ত্রণ করতে পার্থ চট্টোপাধ্যায়কে হস্তক্ষেপ করতে বলেন দলনেত্রী। অভ্যান্তরীন বিষয়ে দলের নেতারা মুখ খুললেই পদক্ষেপ নেওয়া হবে। সতর্কবার্তা তৃণমূল মহাসচিবের।
কল্যাণের একের পর এক কির্তীর ভিডিও প্রকাশ্যে এনে নেট দুনিয়ায় ট্যাগিং চলছে, 'আমরা মানুষ, তোমরা মানুষ তফাৎ শুধু শিরদাঁড়ায়।' এই শিরদাঁড়া বিতর্কে ঘি ঢেলেছেন কুণাল ঘোষও। তিনিও নাম না করে একটি কবিতা পোস্ট করেছেন, নাম সেই 'শিরদাঁড়া'।
একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কোভিডের তৃতীয় ঢেউয়ের মধ্যে রাজ্য সরকারের যাবতীয় বিধি নিষেধ উড়িয়ে ফুটবল খেলার আয়োজনে নিজেকে ভাসিয়ে দিয়েছেন স্বয়ং কল্যান বন্দ্যোপাধ্যায়। ভিডিওর তারিখ ২ জানুয়ারী ২০২২!
নিজের কেন্দ্রের কোভিড পরিস্থিতি নিয়ে বৈঠকের পর এমনটাই নিদান দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও ব্যক্তিগত মতামত বলেছিলেন তিনি। নানা মহলে আলোচনা শুরু হয়েছিল অভিষেকের বক্তব্য নিয়েও। কিন্তু অভিষেকের দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, একথা বলে সরকারের বিরুদ্ধাচারণ করছেন অভিষেক।