‘বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করতে পারব না’, প্রবীর ঘোষালকে তীব্র কটাক্ষ কল্যাণের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের আক্রমণের মেজাজে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়! কোন্নগর বইমেলায় এসে প্রবীর ঘোষালকে বেইমান বলে আক্রমণ করলেন কল্যাণ। চলতি মাসের ১০ তারিখ থেকে শুরু হয়েছে কোন্নগর বইমেলা। চলবে আজ ১৯ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিনই শিল্পী, সাহিত্যিক,রাজনীতিবিদদের ভিড় লেগেই থাকে।

আরও পড়ুনঃ অবাধ ছাপ্পা-মারধোর-বুথ দখল, কমিশনের দ্বারস্থ বিজেপি, দুপুর ১ টা থেকে বিক্ষোভ।

এই বই মেলাতে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তথা স্থানীয় বাসিন্দা প্রবীর ঘোষাল ও কাঞ্চন মল্লিকও। আর তাকে নিয়েই এবার আক্রমণ করলেন কল্যাণ। নাম না করে কল্যাণ স্পষ্টই বলেন, “আমি স্পষ্ট কথা বলি। কোনও নাটক করি না। ভাগ্যিস গত সপ্তাহে আসিনি। তাহলে বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করতে হত। আমি বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করতে পারব না। আমি নাটক করি না। কার ভাল লাগল, কার ভাল লাগল না, তাতে কিছু যায় আসে না। রাজনীতি একটা সিরিয়াস জায়গা।”

এরপর নাম না করে তৃণমূলের বিধায়ক কাঞ্চন মল্লিককেও নিশানা করেন কল্যাণ। বলেন, “দল একটা মানসিকতা, ভরসা করে চলে। রাজনীতির সঙ্গে অন্য কিছু গুলোবেন না। নাটক করুন, সিনেমা করুন, সার্কাস করুন। এভাবে রাজনীতি করতে আসবেন না।”

উল্লেখ্য বিধানসভা নির্বাচনে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন প্রবির বাবু, উত্তরপাড়ায়। কিন্তু প্রবীর ঘোষাল পরাজিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান নিয়ে যেভাবে জলঘোলা শুরু হয়েছিল, ঠিক সে সময় প্রবীর ঘোষালকে নিয়েও জল্পনা তৈরি হয়।

‘বেইমানদের সঙ্গে মঞ্চ ভাগ করতে পারব না’, প্রবীর ঘোষালকে তীব্র কটাক্ষ কল্যাণের

ত্রিপুরায় অভিষেকের হাত ধরে প্রত্যাবর্তন ঘটেছে রাজীবের। প্রবীর ঘোষালের রাজনৈতিক অবস্থান এখনও ধোঁয়াশায়। তবে জাগো বাংলায় যেভাবে তিনি তাঁর বর্তমান দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন, তাতে ধন্দে রাজনৈতিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত