নজরবন্দি ব্যুরোঃ অবাধ ছাপ্পা-বোমাবাজি-বুথ দখল, অভিযোগের পাহাড় নিয়ে কমিশনের দ্বারস্থ হল ভারতীয় জনতা পার্টি। সকাল থেকে শীতের আবহে ভোট গ্রহন শুরু হলেও ভোটের উত্তাপে গা গরম করা পরিস্থিতি কলকাতা পুরসভা নির্বাচনে। বিভিন্ন বুথে বুথে সন্ত্রাসের ছবি সামনে আসছে। অভিযোগের তীর বেশিরভাগ ক্ষেত্রেই শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। বাম-বিজেপি-কংগ্রেস, সবার নিশানাতেই রয়েছে তৃণমূল।
আরও পড়ুনঃ KMC Election 2021: ৩০ এবং ৩৬ নং ওয়ার্ডে বোমাবাজি, রক্ত ঝরল কলকাতা পুরভোটে।


তৃণমূল সন্ত্রাস করছে এই অভিযোগ সামনে রেখে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। পাশাপাশি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুপুর ১টা থেকে রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচীর ঘোষনা করেছেন। তিনি বলেছেন, ‘আজ কলকাতা পৌরসভা নির্বাচনে তৃণমূল পুলিশ এবং রাজ্য নির্বাচন কমিশনের যৌথ প্রয়াসে গণতন্ত্রের যে প্রহসন চলছে, গণতন্ত্রের নামে যে নোংরা খেলা চলছে এর প্রতিবাদ জানাতে আজ দুপুর ১ টা থেকে পশ্চিমবঙ্গের সর্বত্র বিজেপি বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করবে।’
বিজেপির অভিযোগ ৩১ নং ওয়ার্ডের একাধিক বুথে লাগামহীন ছাপ্পা মেরেছে তৃণমূল ক্যাডাররা। মারধোর করে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে পদ্ম শিবিরের এজেন্টদের। ৮৬ নং ওয়ার্ডের ২ টি বুথে বিজেপির এজেন্টদের ভয় দেখিয়ে বুথ থেকে বার করে দেওয়া হয়েছে। ৮৭ নং ওয়ার্ডে সিসিটিভি ক্যামেরা কাজ করছে না। ৭ নং ওয়ার্ডের ১ নং বুথের ইভিএম এ বিজেপির প্রতীকের পাশে কালো মোটা কালি দিয়ে দেওয়া হয়েছে।
অবাধ ছাপ্পা-মারধোর-বুথ দখল, কমিশনের দ্বারস্থ বিজেপি, দুপুর ১ টা থেকে বিক্ষোভ।

রাজ্য বিজেপি অভিযোগ এনেছে, ১০০ নং ওয়ার্ডের রামগড় মুকুল বোস স্কুলে তাঁদের প্রার্থী হেনস্থা করেছে তৃণমূল কর্মীরা। পাশাপাশি গোটা বুথের দখন নিয়ে অবাধে ছাপ্পা মারছে তৃণমূল। পুলিশ দেখেও না দেখার ভান করে দাঁড়িয়ে আছে। নুথের সিসিটিভি অচল করে দেওয়া হয়েছে। ১৭ নং ওয়ার্ডের সব বুথ দখল হয়ে গিয়েছে। ৬৫ নং ওয়ার্ডের চিত্রটাও একই! ৮৬ নং ওয়ার্ডেও ঘটেছে বুথ দখলের ঘটনা। সব মিলিয়ে এদিন দুপুর ১২টা নাগাত অভিযোগের পাহাড় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপির প্রতিনিধি দল।









