HomeTagsJustice Avijit Ganguly

Justice Avijit Ganguly

Recruitment Scam: পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই, নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

এবার থেকে পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই। নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিচারপতির নির্দেশ প্রয়োজন মনে করলে নতুন এফআইআর করে তদন্ত করতে পারবে তদন্তকারী সংস্থা। আগামী ২৮ তারিখের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Calcutta High Court: সুবীরেশকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ, তবে কী বাড়ছে জটিলতা?

নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্যকে ডিগ্রি ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশকে নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Calcutta High Court: একাধিক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া পদক্ষেপ, বিশেষ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

নিয়োগ দুর্নীতি একাধিক মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া পদক্ষেপ। যা নিয়ে তোলপাড় হয়েছে ওয়াকিবহাল মহলে। কারণ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি সম্পর্কে বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতি বলে যা ইচ্ছে তাই করবে। জমিদারি নাকি? যা নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অভিষেক মনু সিংভি। এরপরেই কড়া মন্তব্য করে ডিভিশন বেঞ্চ। 

Justice Avijit Ganguly: মাথায় না পৌঁছতে পারেন, আমি জানি কী করতে হবে, বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

নিয়োগ দুর্নীতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি ও সিবিআই। বৃহস্পতিবার এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কিন্তু বিচারপতির পর্যবেক্ষণে যা উঠে এসেছে, তা নিয়ে চর্চা হয়েছে বিভিন্ন মহলে। তদন্তকারী সংস্থার ওপর ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, আপনারা যদি এবার মাথায় না পৌঁছতে পারেন, আমি জানি কী করতে হবে। দীর্ঘ দিন হয়েছে। সময় অপচয় ছাড়া কিছু হচ্ছে না।

SSC-TET Scam: অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি ও সিবিআই, নিয়োগ দুর্নীতিতে বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

বুধবার সেই চিঠির প্রেক্ষিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, নিম্ন আদালত ও পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। বৃহস্পতিবার আরও কড়া পদক্ষেপ নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কুন্তল ঘোষের চিঠি নিয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদ করবে ইডি ও সিবিআই। 

Calcutta High Court: তদন্তের গতি স্তব্ধ করার জন্য এসব করা হচ্ছে, কুন্তল বিষয়ে কড়া পদক্ষেপ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা। এর ফলে তদন্ত প্রভাবিত হতে পারে। এমনটাই এদিন ইডির তরফে আদালতে জানানো হয়েছে। যা দেখে বিচারপতির বক্তব্য, এটা মারাত্মক প্রবণতা। তাঁর সংযোজন, তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এসব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এ সব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।

SSC-TET Scam: নিয়োগের ক্ষেত্রে নতুন জটিলতা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ

২০২০ এবং ২০২২ সালে ডিএলএড প্রশিক্ষণের জন্য ভর্তি হয়েছেন, তাঁরা চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। পর্ষদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। সেই সিদ্ধান্তকে বহাল রেখেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ পর্ষদের বিজ্ঞপ্তি খারিজ করে দিল। ফলে নিয়োগের ক্ষেত্রে নতুন জটিলতা তৈরি হল।

Trending Now